Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

বিশ্বকাপের ড্র বর্জন করল ইরান

444
[publishpress_authors_box]

৫ ডিসেম্বর ওয়াশিংটনের কেনেডি সেন্টারে হবে ফুটবল বিশ্বকাপের ড্র। বিশ্বকাপে অংশগ্রহণকারী দল হিসেবে ড্রয়ে থাকার জন্য যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করেছিলেন ইরানি ফুটবল ফেডারেশনের বেশ কয়েকজন সদস্য। তাদের কয়েকজনের ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র।

এরই প্রতিবাদে বিশ্ব ফুটবলের ২৩তম আসরের ড্র বর্জন করেছে ইরান। রাষ্ট্রীয় টেলিভিশন ইরিনাকে ইরানি ফুটবল ফেডারেশনের এক মুখপাত্র বলেন, ‘‘আমরা ফিফাকে জানিয়েছি যে, আমাদের সিদ্ধান্তের সঙ্গে খেলাধুলার কোনো সম্পর্ক নেই। ইরানি প্রতিনিধিদলের সদস্যরা বিশ্বকাপের ড্রয়ে অংশ নেবেন না।’’  

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় ১৯টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সীমাবদ্ধতা আরোপ করা হয়। সেই তালিকায় আছে ইরান। অ্যাথলেট, কোচ, বিশ্বকাপ বা মর্যাদার কোনো ইভেন্টের জন্য নিষেধাজ্ঞার ব্যতিক্রম রাখা হয়েছিল। তারপরও ড্রর জন্য সবার ভিসা না দেওয়ায় ইরানের বিশ্বকাপ থেকে পুরোপুরি সরে যাওয়ার সম্ভাবনা বাড়ল।

 ইরানের প্রতিনিধিদলের মধ্যে চারজনের ভিসা দিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। ভিসা পেয়েছেন ইরান জাতীয় দলের প্রধান কোচ আমির ঘালেনোয়ি, নির্বাহী পরিচালক মেহদি খারাতি, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক ওমিদ জামালি এবং মুখপাত্র আমি মেহদি আলাভি।

ভিসা প্রত্যাখ্যান করা হয়েছে মেহদি তাজ, মেহদি নবী ও মেহদি মালেক-আবাদের। বার্তা সংস্থা এপি এ নিয়ে যোগাযোগ করলেও কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found