Beta
বুধবার, ৩ জুন, ২০২৬
Beta
বুধবার, ৩ জুন, ২০২৬

দিনের আলোয় বাংলাদেশের ‘ফাইনাল’ আজ

i1
[publishpress_authors_box]

টানা চার টি-টোয়েন্টি সিরিজ জেতা বাংলাদেশ চট্টগ্রামে সিরিজ হেরেছিল ওয়েস্ট ইন্ডিজের কাছে। এরপর উড়তে থাকা বাংলাদেশকে আকাশে নামিয়েছিল আয়ারল্যান্ডও। সেই চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচে তারা হারিয়েছিল লিটন দাসের দলকে।

দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়েছেন লিটনরা। আজ শেষ ম্যাচ জিতে ঘরের মাঠের সিরিজটা নিজেদের করতে না পারলে লিটন দাসের দলের দিকে ধেয়ে আসবে সমালোচনার তির। ফেব্রুয়ারি–মার্চের টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই শেষ ম্যাচ বাংলাদেশের।

মাঝে বিপিএল আছে, তবে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলেই বাংলাদেশ দল যাবে বিশ্বকাপে। এমন ম্যাচে সিরিজ জয়ের লক্ষ্যের সঙ্গে নিজেদের গুছিয়ে নেওয়ার তাড়নাও থাকবে স্বাভাবিক। বিশ্বকাপের আগে সেটারও শেষ সুযোগ আজ।

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি বাংলাদেশ খেলেছে ফ্লাডলাইটের আলোয়। ফাইনালে রূপ নেওয়া ম্যাচটি অবশ্য হচ্ছে দিনের আলোয়। আইরিশদের ফ্লাইট মেলাতে শেষ ম্যাচের সময় এগোলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ একাধিক ম্যাচ খেলবে দিনের আলোয়। সেটি ভাবনায় রেখেই আজ দিনের আলোয় দুপুর ২টায় টি-টোয়েন্টি খেলতে নামবেন লিটনরা।

সিরিজের প্রথম দুই ম্যাচে দলে ছিলেন না শামীম হোসেন পাটোয়ারী। শামীমকে না নেওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেল ও অধিনায়ক লিটন দাস দাঁড়ান মুখোমুখি অবস্থানে। তৃতীয় টি-টোয়েন্টির দলে জায়গা হয়েছে শামীমের। তার জায়গায় প্রথম দুই ম্যাচে থাকা মাহিদুল ইসলাম অঙ্কনকে অবশ্য একাদশেই রাখেনি টিম ম্যানেজমেন্ট। আজ শেষ ম্যাচে তিনি দলে থাকবেন তো?

পেস বোলিং কোচ শন টেইট অবশ্য বলেছেন, ‘‘আমাদের ভাবনাটাকে জটিল করার কোনো দরকার নেই। ভালো ক্রিকেট খেলতে হবে, ম্যাচ জিততে হবে; শুধু এটাই ভাবছি। যতবারই আপনি আন্তর্জাতিক ম্যাচ জিতবেন, বাড়তি আত্মবিশ্বাস পাওয়া যায়।’’

সেই আত্মবিশ্বাস বাড়াতেই আজ ‘ফাইনাল’ খেলবে বাংলাদেশ।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found