Beta
বুধবার, ৩ জুন, ২০২৬
Beta
বুধবার, ৩ জুন, ২০২৬
এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়া কাপ বাছাই

চীনের কাছে হেরে স্বপ্ন ভাঙল বাংলাদেশের

ফাইনালে পরিণত হওয়া শেষ ম্যাচে ৪ গোলে হেরেছে বাংলাদেশ। ছবি : বাফুফে
ফাইনালে পরিণত হওয়া শেষ ম্যাচে ৪ গোলে হেরেছে বাংলাদেশ। ছবি : বাফুফে
[publishpress_authors_box]

টানা চার ম্যাচ জিতে আশা বাঁচিয়ে রেখেছিল বাংলাদেশ। এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়া কাপে খেলতে আজ নিজেদের শেষ ম্যাচে হারাতেই হত চীনকে। ‘ফাইনালে’ পরিণত হওয়া সেই ম্যাচে বাংলাদেশ হারল ৪-০ গোলে। তাতে খেলা হল না এশিয়া কাপে।

বাংলাদেশ সিনিয়র পুরুষ ফুটবল দল এশিয়া কাপে উঠতে পারেনি। দুই ম্যাচ আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন হামজা-জামালরা। সিনিয়রদের মত ব্যর্থ হলেও অনূর্ধ্ব-১৭ দলও। আজ চীনের হয়ে হ্যাটট্রিক করেছেন ওয়েইহাও। ৯, ৩৯ ও ৫৩ মিনিটে চীনের হয়ে গোল করেন ওয়েইহাও। আর ম্যাচ শেষে দুই মিনিট আগে ঝাও করেন শেষ গোলটি।

শক্তিমত্তার বিচারে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে চীন। ফিফা র‌্যাঙ্কিংয়ে চীন সিনিয়র দল যেখানে ৯৩, সেখানে বাংলাদেশ ১৮০তম। সেই ব্যবধানই ফুটে উঠেছে ম্যাচে। বিরতির আগে চীন এগিয়ে ছিল ২-০ গোলে। বিরতির পর তারা বাংলাদেশের জালে বল পাঠায় আরও দুইবার।

প্রথমার্ধে বাংলাদেশ ৩-৪টি ভালো আক্রমণ করলেও গোলের দেখা পায়নি। বিরতির পরও চীন আরও আক্রমণাত্নক খেলে। বাংলাদেশ গোলরক্ষক আলিফ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করেন। তৃতীয় গোলের আগ মুহূর্তে একটি ভালো সেভ এবং ৫৮ মিনিটে নিশ্চিত গোল হতে দলকে রক্ষা করেন।পুরো ম্যাচ জুড়েই চীন আধিপত্য ধরে রাখলেও বাংলাদেশ প্রতিপক্ষের তীব্র চাপের মধ্যেও লড়াইয়ের মানসিকতা দেখিয়েছে। প্রায় ১৫,৫০০ দর্শকে পরিপূর্ণ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

এই ম্যাচের আগে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ ও স্বাগতিক চীন দুই দলের পয়েন্ট ছিল সমান ১২। ৫ ম্যাচ শেষে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’ থেকে চূড়ান্ত পর্বের টিকিট পেল চীন। ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ বাংলাদেশ।

৫ ম্যাচে বাংলাদেশ গোল করেছে ২০টি, গোল হজম করেছিল ১টি। সমান ম্যাচে চীনের গোল ৪২ এবং প্রতিপক্ষ তাদের জালে বল পাঠাতে পারেনি এখনও। গোল ব্যবধানে এগিয়ে থাকায় চীন ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হত। তবে বাংলাদেশকে হারিয়েই গ্রুপ চ্যাম্পিয়ন হল তারা।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found