Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

ফিফার প্রথম ‘শান্তি পুরস্কার’ কি ট্রাম্প পাচ্ছেন?

567
[publishpress_authors_box]

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার শান্তিতে নোবেলের জন্য ব্যাপক আগ্রহ । বেশ কয়েকবার প্রকাশ্যে নিজেকে নোবেল পাওয়ার যোগ্য বলেও দাবি করেছিলেন ট্রাম্প। তবে হতাশই হতে হয়েছে ট্রাম্পকে। শান্তিতে নোবেল না পেলেও এবার বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার কাছ থেকে শান্তিতে পুরস্কার পাওয়ার গুঞ্জন ছড়িয়েছে ট্রাম্পকে ঘিরে।

কারণ শান্তি পুরস্কার নামে নতুন একটি বার্ষিক পুরস্কার চালু করেছে ফিফা। গতকাল মায়ামিতে আমেরিকা বিজনেস ফোরাম অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। সেখানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ছাড়াও উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি।

এই পুরস্কারটি ‘ফিফা পিস প্রাইজ’ নামে পরিচিত হবে এবং ‘শান্তিতে অসাধারণ অবদানের স্বীকৃতি জানাবে।’ সেই ঘোষণা দিয়ে ইনফান্তিনো বলেন, ‘‘ফুটবল মানে শান্তি। সমগ্র বিশ্ব ফুটবল সম্প্রদায়ের পক্ষ থেকে ফিফা শান্তি পুরস্কার-ফুটবল ইউনাইটস দ্য ওয়ার্ল্ড সেই ব্যক্তিদের বিশাল প্রচেষ্টাকে স্বীকৃতি দেবে, যারা মানুষকে ঐক্যবদ্ধ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আশা জাগায়।’’

আগামী ৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের কেনেডি সেন্টারে ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে। সে অনুষ্ঠানে প্রথমবার শান্তি পুরস্কার দেবে ফিফা। প্রথমবার কে এই পুরস্কার পেতে যাচ্ছেন, এ নিয়ে কিছু জানায়নি ফিফা। তবে গুঞ্জন উঠেছে, শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে বেছে নিয়েছে সংস্থাটি।

বিশ্বকাপ ড্রয়ের দিনে কেনেডি ওভালে ট্রাম্পের উপস্থিত থাকার সম্ভাবনা অনেক বেশি। গত আগস্টে ওভাল অফিস থেকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে সঙ্গে নিয়ে ২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্রর তারিখ ঘোষণা করেন ট্রাম্প।

ফিফা সভাপতির সঙ্গে দারুণ বন্ধুত্ব তার। ২০২৬ বিশ্বকাপের টিকিট বিক্রির আংশিক অর্থায়নে পরিচালিত ১০ কোটি ডলারের একটি শিক্ষা প্রকল্পের বোর্ডে ট্রাম্পের মেয়ে ইভাঙ্কাকে নিয়োগ দেওয়া হয়েছে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে জানতে চাওয়া হয়েছিল, এই পুরস্কার সবার আগে ট্রাম্পের হাতে উঠবে কি না? ইনফান্তিনো জানালেন, ‘‘এটা আপনারা দেখতে পাবেন ৫ ডিসেম্বর।’’

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found