Beta
বুধবার, ৩ জুন, ২০২৬
Beta
বুধবার, ৩ জুন, ২০২৬

লা লিগায় টানা তিন ড্র রিয়ালের, জিতেছে লিভারপুল

j1
[publishpress_authors_box]

লা লিগায় আবারও পয়েন্ট হারাল রিয়াল মাদ্রিদ। তারা ড্র করল টানা তিন ম্যাচ। রবিবার জিরোনার মাঠে তারা ড্র করে ১-১ গোলে। তাতে হারায় শীর্ষে ফেরার সুযোগ। এর আগে এলচের বিপক্ষে ২–২ গোলে এবং রায়ো ভায়েকানোর বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল রিয়াল।

জিরোনার মাঠে ২৫টি শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখতে পারে রিয়াল। জিরোনার ১০ শটের ৪টি ছিল লক্ষ্যে। ১৪ ম্যাচে ১০ জয় ও ৩ ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে রিয়াল এখন দুইয়ে। সমান ম্যাচে ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সেলোনা।

৩৯ মিনিটে পর বক্সে জটলার ভেতর থেকে কিলিয়ান এমবাপ্পে জালে বল পাঠালেও মনিটরে দেখে হ্যান্ডবলের সংকেত দেন রেফারি। বাতিল হয় গোল। বিরতির আগে ডান দিক থেকে সতীর্থের পাস বক্সে পেয়ে প্রথম স্পর্শে জোরাল শটে জালে জড়ান জিরোনার ওনাহি।

৬১তম মিনিটে আবারও বাতিল হয় রিয়ালের গোল। ভিনিসিয়ুস জুনিয়র জিরোনার জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল হয়নি। তবে ৬৭তম মিনিটে সফল পেনাল্টি থেকে সমতা ফেরান এমবাপ্পে। ভিনিসিয়ুস বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। লা লিগায় ১৪ ম্যাচে এমবাপ্পের গোল এখন ১৪টি।

জয়ের দেখা পেয়েছে লিভারপুল।

এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ছন্দে ফিরেছে লিভারপুল। ওয়েস্টহামের মাঠে তারা জিতেছে ২-০ গোলে। সর্বশেষ ১২ ম্যাচে ৯ হারের পর চেনা ছন্দে খেলেছে তারা।

মোহাম্মদ সালাহকে বেঞ্চে বসিয়ে আলেকজান্ডার ইসাক আর ফ্লোরিয়ান ভির্টৎসকে নিয়ে একাদশ সাজিয়েছিলেন কোচ আর্নে স্লট। ফল মিলেছে তারই। লিভারপুলের জার্সিতে লিগে নিজের প্রথম গোলটি করেন ইসাক। ইনজুরি টাইমে লিভারপুলের দ্বিতীয় গোলটা কোডি গাকপোর। ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লিভারপুল এখন লিগের পয়েন্ট তালিকায় ৮ নম্বরে।

অপর ম্যাচে ১০ জনের চেলসিকেও হারাতে পারেনি আর্সেনাল। ম্যাচটি তারা ড্র করেছে ১-১ গোলে। মিকেল মেরিনোকে ফাউল করে লাল কার্ড দেখে ৩৮ মিনিটে মাঠ ছাড়ের চেলসির মইজেস কাইসেদো।

১০ জন নিয়ে ৪৮ মিনিটে ম্যাচের প্রথম গোলটি পায় চেলসি। রিস জেমসের কর্নার থেকে হেডে বল জালে জড়ান ত্রেভোহ চালোবাহ। আর্সেনাল সমতায় ফিরে ৫৯ মিনিটে, গোল করেন মেরিনো।

১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে আর্সেনাল। সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ম্যান সিটি দ্বিতীয় স্থানে আর তৃতীয় স্থানে থাকা চেলসির পয়েন্ট ২৪।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found