Beta
বুধবার, ৩ জুন, ২০২৬
Beta
বুধবার, ৩ জুন, ২০২৬

মাইলফলকের ম্যাচে রোহিতের ছক্কার রেকর্ড কোহলির সেঞ্চুরি

৫২তম ওয়ানডে সেঞ্চুরি করলেন বিরাট কোহলি। ছবি : এক্স
৫২তম ওয়ানডে সেঞ্চুরি করলেন বিরাট কোহলি। ছবি : এক্স
[publishpress_authors_box]

বুড়িয়ে গেলেও ফুরিয়ে যাননি রোহিত শর্মা ও বিরাট কোহলি। আজ (রবিবার) রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ছিল দুজনের জন্য মাইলফলকের। তারা একসঙ্গে ভারতের জার্সিতে ৩৯২তম আন্তর্জাতিক ম্যাচ খেললেন। শচীন টেন্ডুলকার- রাহুল দ্রাবিড় জুটির ৩৯১ ম্যাচের রেকর্ডকে ছাড়িয়ে যান দুজন।

কোহলির এটি ছিল ক্যারিয়ারের ৩০৬তম ওয়ানডে ম্যাচ এবং রোহিতের ২৭৭তম। এ ম্যাচেই তারা একসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামলেন ৩৯২তম বার।

 মাইলফলকের ম্যাচে ক্যারিয়ারের ৫২তম ওয়ানডে সেঞ্চুরি করলেন বিরাট কোহলি। আর রোহিত ভেঙেছেন শহীদ আফ্রিদির ছক্কার রেকর্ড। ৩৫২ ছক্কার মালিক এখন ভারতীয় ওপেনার। পাকিস্তানের সাবেক অলরাউন্ডারের ছক্কা ৩৫১টি।

কোহলি সবশেষ আন্তর্জাতিক সেঞ্চুরি করেছিলেন এ বছরের ফেব্রুয়ারিতে। আর রাঁচিতে তিনি সেঞ্চুরি করলেন তৃতীয়বার। কোহলি আউট হয়েছেন ১২০ বলে ১৩৫ রানে। ১১ বাউন্ডারির পাশাপাশি মেরেছেন ৭ ছক্কা। বিশ্বকাপের আগে ল্টোর মার্কস নিয়েই পাস করলেন কোহলি।

৫৭ রানে আউট হয়ে গেছেন রোহিত শর্মা। ৫০ ওভার শেষে ভারতের স্কোর 8 উইকেটে ৩৪৯ রান। শেষ দিকে লোকেশ রাহুল ৫৬ বলে করেন ৬০ রান।

নিজের ইনিংসের প্রথম ছক্কা হাঁকিয়ে বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে ৩৫০ ছক্কার মাইলফলক স্পর্শ করেন রোহিত। ইনিংসের ১৫তম ওভারের ফিরতি বলে প্রেনেলান সুব্রায়েনকে আরেকটি ছক্কা হাঁকিয়ে ছুঁয়ে ফেলেন আফ্রিদির ছক্কার রেকর্ড। পাকিস্তানের সাবেক অধিনায়ককে পরে দুইয়ে ঠেলে দিতেও খুব একটা সময় নেননি তিনি। ইনিংসের ২০তম ওভারে মার্কো ইয়ানসেনের দ্বিতীয় বলে ছক্কা হাঁকিয়ে রাজা বনে যান রোহিত।

তাতে প্রথম ব্যাটার হিসেবে সবমিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৬৫০ ছক্কার মাইলফলক স্পর্শের আরো কাছাকাছি চলে এসেছেন তিনি। বর্তমানে তার ছক্কা ৬৪৫টি।

তবে রেকর্ড গড়ার পরপরই আউট হওয়ায় ওয়ানডে ক্যারিয়ারের ৬০তম ফিফটির ইনিংসকে তিন অংকের স্বাদ দিতে পারেননি রোহিত। ৫ চার ও ৩ ছক্কায় ৫৭ রানে ইয়ানসেনের বলে এলবিডব্লিউ হয়েছেন ৩৮ বছর বয়সী ওপেনার।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found