Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

ফেদেরারের আরেকটি রেকর্ড ভাঙলেন জোকোভিচ

dj0-
[publishpress_authors_box]

নিজের সেরা ছন্দে নেই নোভাক জোকোভিচ। এরই মাঝে একটি বিশ্বরেকর্ড গড়লেন এই কিংবদন্তি। গ্রিসের এথেন্সে হেলেনিক চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতলেন এই কিংবদন্তি।

 ফাইনালে লোরেঞ্জো মুসেত্তির কাছে প্রথম সেট ৪-৬ ব্যবধানে হেরেছিলেন জোকোভিচ। তবে পরের দুই সেট ৬-৩, ৭-৫ ব্যবধানে জিতে নেন ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। শেষ পর্যন্ত ৪-৬, ৬-৩, ৭-৫ ব্যবধানে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হন তিনি।

এটা জোকোভিচের ১০১তম এটিপি শিরোপা। তাতে ভাঙলেন রজার ফেদেরারের আরেকটি কীর্তি।  হার্ড কোর্টে এটা ৭২তম শিরোপা জোকোভিচের, যা সর্বকালের সর্বোচ্চ। হার্ড কোর্টে ৭১টি শিরোপা নিয়ে এতদিন শীর্ষে ছিলেন ফেদেরার। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন আন্দ্রে আগাসি। হার্ড কোর্টে জিতেছেন ৪৬টি শিরোপা জিতেছেন তিনি।

এর আগে ফেদেরারের ২০ গ্র্যান্ড স্লামের রেকর্ডেও ভেঙেছেন জোকোভিচ। ফেদেরারের ১০৩ এটিপি শিরোপা থেকেও খুব বেশি পিছিয়ে নেই তিনি। এজন্য দরকার আর ২টি শিরোপা।

৩৮ বছর পাঁচ মাস বয়সে এথেন্সের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন জোকার। এত বেশি বয়সে পেশাদার শিরোপা জিতেও নজির গড়েছেন তিনি। ১৯৭৭ সালে কেন রোজওয়েল তার চেয়েও বেশি বয়সে জিতেছিলেন পেশাদার ক্যারিয়ারের শিরোপা।

তবে রেকর্ড গড়লেও বছর শেষের এটিপি ফাইনাল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন জোকোভিচ। তিনি বললেন, ‘‘আমার খুব খারাপ লাগছে। বছরের শেষ প্রতিযোগিতায় খেলতে পারব না। চোটের জন্যই এটিপি ফাইনাল থেকে সরে দাঁড়াতে হচ্ছে।’’

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found