Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

৮৯ বছর আগের রেকর্ড ভেঙেছেন স্টোকস

sr2
[publishpress_authors_box]

প্রথম টেস্ট থেকেই জমে উঠেছে অ্যাশেজ। পার্থে প্রথম দিন মিচেল স্টার্ক ৭ উইকেট নিয়ে ইংল্যান্ডকে অলআউট করেছিলেন ১৭২ রানে। অল্প পুঁজি নিয়েও লিড পেয়েছে ইংল্যান্ড।

 বেন স্টোকস ৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে গুটিয়ে দিয়েছেন ১৩২ রানে। প্রথম দিনের ৯ উইকেটে ১২৩ নিয়ে খেলতে নেমে আজ আর ৯ রান করতে পারে অস্ট্রেলিয়া। তাতে ইংল্যান্ড পায় ৪০ রানের লিড।

অস্ট্রেলিয়ার মাটিতে ইংলিশ অধিনায়ক হিসেবে সেরা বোলিংয়ের কীর্তি গড়েছেন স্টোকস। ২৩ রানে তিনি নেন ৫ উইকেট। ১৯৩৬ সালে ব্রিসবেনে জর্জ অ্যালেনের ৩৬ রানে ৫ উইকেট ছিল এতদিনের সেরা। ৮৯ বছর আগের রেকর্ডটা ভেঙে দিলেন স্টোকস।

জবাবে জ্যাক ক্রাউলিকে প্রথম ওভারেই ০ রানে ফিরিয়েছেন স্টার্ক। তাতে দিনটা যে আগুন ঝড়ানো হতে যাচ্ছে এর ইঙ্গিত দিয়ে রাখলেন অস্ট্রেলিয়ার এই পেসার।

প্রথম ইনিংসে ব্যাট করতে নামার আগে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছিল অস্ট্রেলিয়া। নিয়মের বিধিনিষেধে আটকে গিয়ে ওপেন করতেই পারেননি উসমান খাজা। নামতে হয়েছিল চার নম্বরে।

আইসিসির নিয়ম অনুযায়ী, ফিল্ডিংয়ের সময় যদি কোনও ক্রিকেটার মাঠের বাইরে থাকেন, তা হলে যতটা সময় তিনি মাঠের বাইরে ছিলেন, ততক্ষণ ব্যাট করতে নামতে পারবেন না। শরীর শক্ত থাকার কারণে ইংল্যান্ডের ইনিংসে অনেকটা সময় ফিল্ডিং করতে পারেননি খাজা। ইংল্যান্ডের ইনিংসের শেষের দিকে তাকে মাঠে ফেরানোর চেষ্টা করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। তবে খুব দ্রুত ইংল্যান্ডের ইনিংস শেষ হয়ে যাওয়ায় যতটা সময় দরকার ছিল ততটা মাঠে থাকতে পারেননি।

তাই নামতে হয় ৪ নম্বরে। সেখানে ব্যর্থ খাজা ফেরেন ২ রানে। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন অ্যালেক্স ক্যারি।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found