Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

১৫ ছক্কা, ১১ চার, ৪২ বলে সূর্যংবংশীর ১৪৪

su7
[publishpress_authors_box]

১৪ বছর ৩২ দিন বয়সে আইপিএলে ৩৫ বলে ১০১ রান করে ইতিহাসে গড়েছিলেন বৈভব সূর্যবংশী। এবার এশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্টেও ঝড় তুললেন সূর্যবংশী।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৩২ বলে তিন অঙ্কে পৌঁছেছেন তিনি, যা ভারতীয় ব্যাটারদের মধ্যে টি-টোয়েন্টিতে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম। ভারতের হয়ে ৩২ বলে সেঞ্চুরি আছে রোহিত শার্মা ও ঋষভ পন্তেরও। ভারতীয়দের মধ্যে এই সংস্করণে ২৮৮ বলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি উর্ভিল প্যাটেল ও অভিষেক শর্মার।

৪২ বলে ১৪৪ রানের ইনিংস খেলেন সূর্যবংশী। ১৫ ছক্কা ও ১১ চারে এই ইনিংস সাজিয়েছেন তিনি। ওপেনিংয়ে নামা সূর্যবংশী নিজের খেলা তৃতীয় বলে মারেন প্রথম চার, ষষ্ঠ বলে প্রথম ছয়। এরপর শুধু ব্যাটই চালিয়ে গেছেন এই বাঁহাতি। সূর্যবংশীর পাশাপাশি এদিন ঝড় তোলেন জিতেশ শর্মাও। ৩২ বলে অপরাজিত ৮৩ রান করেছেন তিনি।

দোহার ওয়েস্ট অ্যান্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২৯৭ রান তোলে ভারতীয় ‘এ’ দল। সংযুক্ত আরব আমিরাত ২৯৭ রান তাড়া করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৪৯ রানে আটকে যায়। ভারত ‘এ’ দল জেতে ১৪৮ রানের বড় ব্যবধানে।

এর আগে পাকিস্তান ‘এ’ দল ওমান জাতীয় দলকে হারায় ৮০ রানে। ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তানসহ টেস্ট খেলুড়ে পাঁচ দেশের ‘এ’ দলের সঙ্গে টুর্নামেন্টে আছে সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকংয়ের জাতীয় দল।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত