Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

ভারতের ওয়ানডে অধিনায়ক রাহুল, গুয়াহাটিতে মুথুসামির সেঞ্চুরি

দুই বছর পর ওয়ানডের নেতৃত্বে লোকেশ রাহুল। ছবি : এক্স
দুই বছর পর ওয়ানডের নেতৃত্বে লোকেশ রাহুল। ছবি : এক্স
[publishpress_authors_box]

চোটের জন্য নেই শুবমান গিল। অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে সিরিজের সহ-অধিনায়ক শ্রেয়াস আইয়ারও চোটের জন্য মাঠের বাইরে। তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নতুন অধিনায়ক বেছে নিতে হয়েছে অজিত আগারকারদের। আজ ঘোষণা করা দলে আছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা।

শুবমান গিলের অনুপস্থিতিতে ভারতকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। প্রায় দুই বছর পর তাঁকে আবার ভারতীয় দলের অধিনায়ক হিসাবে দেখা যাবে তাকে। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা সফরে শেষ বার নেতৃত্ব দিয়েছিলেন রাহুল।

টেস্ট সিরিজে প্রত্যাশা অনুযায়ী ফল না হওয়ার কারণেই সম্ভবত পরীক্ষার পথে হাঁটলেন না জাতীয় নির্বাচকেরা। অভিজ্ঞ রাহুলকে দেওয়া হল ১৫ জনের দলের নেতৃত্বের দায়িত্ব।

হার্দিক পান্ডিয়া এখনও পুরো ফিট নন। তাই তার কথা বিবেচনা করা হয়নি। বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রীত বুমরা, মোহম্মদ সিরাজকেও। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ক্রিকেটারদের খেলার চাপ সহনশীল মাত্রার মধ্যে রাখার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্তারা। দল নির্বাচনের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে তরুণদের।

১০ চার ও ২ ছক্কায় ১০৯ রানের ইনিংস খেলে কাঙ্ক্ষিত সেঞ্চুরি পেয়েছেন মুথুসামি।

এদিকে গুয়াহাটি টেস্টের দ্বিতীয় দিন দক্ষিণ আফ্রিকা অলআউট হয়েছে ৪৮৯ রানে। এর আগে আজ ৬ উইকেটে দলীয় ২৪৭ রান নিয়ে দিন শুরু করেছিলেন মুথুসামি ও ভেরইনে।  টেস্ট ক্যারিয়ারে প্রথমবার সেঞ্চুরি পেয়েছেন সেনুরান মুথুসামি। বিপরীতে খুব কাছে এসেও প্রথমের দেখা পাননি মার্কো ইয়ানসেন। ১০ চার ও ২ ছক্কায় ১০৯ রানের ইনিংস খেলে কাঙ্ক্ষিত সেঞ্চুরি পেয়েছেন মুথুসামি।

তিন অংক স্পর্শের পথে কাইল ভেরেইনে এবং ইয়ানসেনের সঙ্গে দুটি আশির্ধ্বো জুটি জুটি গড়ে দক্ষিণ আফ্রিকাকে পাঁচ শ ছুঁই ছুঁই স্কোর এনে দেন মুথুসামি। 

ওয়ানডে স্টাইলে ৯৩ রানের ইনিংস খেলে কুলদীপ যাদবের বলে শেষ ব্যাটার হিসেবে আউট হন ইয়ানসেন। ১০২.১৯ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজিয়েছেন ৬ চারের বিপরীতে ৭ ছক্কায়। জবাবে বিনা উইকেটে ৯ রানে দিনের খেলা শেষ করেছে প্রোটিয়ারা।

ভারতের ওয়ানডে দল

 রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক ভর্মা, লোকেশ রাহুল (অধিনায়ক), ঋষভ পন্থ, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, নীতীশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, ঋতুরাজ গায়কোয়াড়, প্রসিদ্ধ কৃষ্ণ, অর্শদীপ সিং ও ধ্রুব জুরেল।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found