Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

‘আমি এটা চাই’ বলে কী বোঝালেন মেসি

m2
[publishpress_authors_box]

কাতার বিশ্বকাপ শেষেই লিওনেল মেসি বলেছিলেন, ‘‘এটাই আমার শেষ বিশ্বকাপ।’’ সময় যত গড়িয়েছে ততই বদলেছে ব্যাপারটা। বরং মেসি কেন বিশ্বকাপ খেলবেন না, উঠেছে সেই প্রশ্ন। মেসিও ইঙ্গিত দিয়েছেন, ফিট থাকলে ভাববেন তিনি। বিশ্বকাপ শুরু হওয়ার সাত মাস বাকি থাকতে এবার আর্জেন্টিনার চতুর্থ শিরোপার ইঙ্গিতই কী দিলেন মেসি?

অ্যাডিডাস কদিন আগে ২২ দেশের জার্সি উন্মোচন করেছে। তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জার্সিও রয়েছে এখানে। বিশ্বকাপের সেই জার্সি নিয়ে প্রচার-প্রচারণা শুরু করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে গতকাল রাতে ১ মিনিট ৩০ সেকেন্ডের একটি ভিডিও ছেড়েছে তারা। বিজ্ঞাপনের এক পর্যায়ে মেসি বলে উঠলেন, ‘আমি এটা চাই’।

জার্সির বিজ্ঞাপনে শুরুতে দেখা গেছে ফেডারেশন সভাপতি ক্লদিও তাপিয়া রেডিও চালু করে তাস খেলতে শুরু করেছেন। একটা টেবিলের ওপর তিনটা ফুটবল রাখা। বিজ্ঞাপনে ছিলেন কোচ লিওনেল স্কালোনি, গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস, মেসি, হুলিয়ান আলভারেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো দি পল আর আনহেল দি মারিয়া।

সভাপতি ক্লদিও তাপিয়ার তাস খেলার দৃশ্যে ‘চার’ উঠতেই মেসি বলে ওঠেন, ‘আমি এটা চাই।’ আসন্ন বিশ্বকাপে চতুর্থ শিরোপা জয়ের লক্ষ্যে নামবেন বলে মেসি বার্তা দিতে চেয়েছেন– এমনটাই মনে করছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

এর আগে সম্প্রতি ফ্লোরিডায় আমেরিকান বিজনেস ফোরামের এক সাক্ষাৎকারে ২০২৬ বিশ্বকাপ প্রসঙ্গে মেসি বলেন, ‘‘এটা হতে যাচ্ছে অসাধারণ কিছু। কয়েকটি দুর্দান্ত ম্যাচ হচ্ছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দল আসছে, তাদের মধ্যে কয়েকটি খুব বড় দল। আমার জন্য এটা (২০২২ আসরে চ্যাম্পিয়ন হওয়া) ছিল বিশেষ। একজন খেলোয়াড়ের জন্য বিশ্বকাপ জেতা সবচেয়ে বড় অর্জন।’’

১৯৭৮, ১৯৮৬-এরপর ২০২২ সালে তৃতীয় বিশ্বকাপ জয়ের স্বাদ পায় আর্জেন্টিনা। অনুমিতভাবেই লাতিন আমেরিকানদের বিশ্বকাপ জার্সিতে আছে তিন তারকার উপস্থিতি। তিন তারকা করা হয়েছে সোনালী রঙে। ঐতিহ্যকে ধারণ করতে বরাবরই মতো এবারও আর্জেন্টিনার জার্সিতে প্রাধান্য পেয়েছে সাদা ও আকাশি নীল। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রতিষ্ঠা সালকে ইঙ্গিত করে জার্সির ঘাড়ের পেছনে খোদাই করে ‘১৮৯৩’ সাল লেখা হয়েছে।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত