Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

কনফারেন্স ট্রফি জিতে প্রথমবার কাপ ফাইনালে মেসিরা

m1
[publishpress_authors_box]

চেজ স্টেডিয়ামে আজ রাজত্ব করেছেন তিন আর্জেন্টাইন-লিওনেল মেসি, মাতেও সিলভেত্তি, তাদিও আলেন্দে। তাদের দাপটে প্লে-অফের ইস্টার্ন কনফারেন্স ফাইনালে ইন্টার মায়ামি ৫-১ গোলে বিধ্বস্ত করেছে নিউইয়র্ক সিটি এফসিকে। বিশাল জয়ে ইতিহাস গড়েছে ইন্টার মায়ামি। ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো এমএলএস কাপ ফাইনালে উঠেছে তারা।

হ্যাটট্রিক করেছেন ২৬ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড আলেন্দে। মেসি গোল না পেলেও অ্যাসিস্ট করেছেন একটি।

 ২০১৮ সালে প্রতিষ্ঠিত মায়ামি এর আগে তিনবার প্লে-অফে খেললেও কনফারেন্স সেমিফাইনালে উঠতে পারেনি। এবার সেমি ও ফাইনাল জিতে নাম লিখিয়েছে কাপ ফাইনালেই।

হ্যাটট্রিক করেছেন তাদিও আলেন্দে।

নিউইয়র্ক সিটি এফসির বিপক্ষে ১৪ মিনিটে আলেন্দের গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি। ২৪ মিনিটে জর্দি আলবার অ্যাসিস্টে ব্যবধান দ্বিগুণ করেন আলেন্দে। নিউইয়র্ক সিটি এফসির হয়ে ৩৭ মিনিটে এক গোল ফেরান মিডফিল্ডার জাস্টিন হাক।

৬৭ মিনিটে মেসির অ্যাসিস্টে গোল করেন ১৯ বছর বয়সী আর্জেন্টাইন মিডফিল্ডার মাতেও সিলভেত্তি। ৮৩ মিনিটে আলবার অ্যাসিস্টে লক্ষ্যভেদ করেন তেলাস্কো সেগোভিয়া। ৮৯ মিনিটে ইয়ানিক ব্রাইটের অ্যাসিস্টে হ্যাটট্রিক করেন আলেন্দে। মায়ামি পায় ৫-১ ব্যবধানের জয়।

এমএলএস ৩০ দল ইস্টার্ন ও ওয়েস্টার্ন কনফারেন্সে ভাগ হয়ে খেলে। দুই গ্রুপেই থাকে ১৫টি করে দল। দুই কনফারেন্সের প্লে-অফের চ্যাম্পিয়নরা এমএলএস কাপ ফাইনাল খেলে। এর আগে ২০২০, ২০২২, ২০২৪—তিন বার প্লে-অফে খেললেও কনফারেন্স সেমিফাইনালে মায়ামি উঠতে পারেনি। 

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found