Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

১৭৮ রানের পুঁজি নিয়ে জেতা কঠিন বাংলাদেশের জন্য

7
[publishpress_authors_box]

টানা চার ম্যাচ জিতে নারী বিশ্বকাপ বাছাইয়ে দারুণ আত্মবিশ্বাসী পাকিস্তান। বাছাইপর্বের স্বাগতিকও তারা। তাদের বিপক্ষে জিতলেই কেবল সরাসরি বিশ্বকাপে খেলতে পারবে বাংলাদেশ। বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে এমন সমীকরণ নিয়ে নেমেছিল নারী দল।

ম্যাচের এক ইনিংস শেষে খুব ভালো অবস্থান নেই নিগার সুলতানা জ্যোতিদের। পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাট করে ১৭৮ রান সংগ্রহ করায় জয়ের স্বপ্নটাও ধোঁয়াশা। বোলাররা কাকতালীয় কিছু করলেই কেবল জিততে পারে বাংলাদেশ।

শুরুর ব্যাটিং ব্যর্থতায় মাত্র ৬৫ রানে ৪ উইকেট হারাতে হয় নারী দলকে। পরে রিতু মনি নাহিদা আক্তারকে নিয়ে ৪৪ রানের জুটি গড়লে কিছুটা রান ওঠে বোর্ডে। রিতু ৭৬ বলে ৪৮ রান করেন। এদিকে ফাহিমা খাতুন শেষ পর্যন্ত ৫৩ বলে ৪৪ রানে অপরাজিত থেকে দলকে লড়াকু সংগ্রহ এনে দেন।

অবশ্য দিন শেষে লড়াই সাফল্য না আনলেও সুযোগ শেষ হবে না বাংলাদেশের। পাকিস্তান বাদে বাছাইপর্ব থেকে উইন্ডিজেরও সুযোগ আছে বিশ্বকাপে সরাসরি খেলার। সেক্ষেত্রে থাইল্যান্ডের বিপক্ষে ১৫০ রানের বেশি ব্যবধানে জিততে হবে।

৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে আছে বাংলাদেশ। রান রেট ১.০৩৩। আর পাঁচে থাকা উইন্ডিজের রান রেট -০.২৮৩।   

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found