Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

মেসিকে ছাড়িয়ে রোনালদো, ইংল্যান্ডের চারে চার

বিশ্বকাপ বাছাইয়ে রোনালদোর গোল এখন ৩৮টি। মেসির ৩৬টি। ছবি : এক্স
বিশ্বকাপ বাছাইয়ে রোনালদোর গোল এখন ৩৮টি। মেসির ৩৬টি। ছবি : এক্স
[publishpress_authors_box]

আর্মেনিয়াকে গোলবন্যায় ভাসাল পর্তুগাল। শনিবার ৫-০ গোলে জিতে বিশ্বকাপ বাছাইয়ে যাত্রা শুরু করল রবার্তো মার্তিনেসের দল। দুটি করে গোল করেছেন ক্রিস্তিয়ানো রোনালদো ও জোয়াও ফেলিক্স। অন্য গোলটি জোয়াও কান্সেলোর।

বাছাইপর্বের অন্য ম্যাচে ইংল্যান্ড ২-০ গোলে হারিয়েছে অ্যান্ডোরাকে। এ নিয়ে টানা চার ম্যাচ জিতল ইংল্যান্ড। আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান ডেকলান রাইস। চার ম্যাচের সবকটি জিতে ১২ পয়েন্ট নিয়ে ‘কে’ গ্রুপের শীর্ষে আছে ইংল্যান্ড। আর সব ম্যাচ হেরে সবার নিচে অ্যান্ডোরা।

এছাড়া সার্বিয়া ১-০ গোলে হারিয়েছে লাটভিয়াকে, অস্ট্রিয়া ১-০ গোলে হারিয়েছে সাইপ্রাসকে আর হাঙ্গেরি ২-২ গোলে ড্র করেছে আয়ারল্যান্ডের সঙ্গে।
২০১৫ সালের ১৩ জুন ইউরোর বাছাইপর্বে আর্মেনিয়ার বিপক্ষে সবশেষ ম্যাচ খেলেছিল পর্তুগাল। সেদিন ৩-২ ব্যবধানে জেতা ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন রোনালদো। শনিবার সেই আর্মেনিয়ার বিপক্ষে জোড়া গোলে ছাড়িয়ে গেছেন লিওনেল মেসিকে।

টানা ৪ ম্যাচ জিতেছে ইংল্যান্ড।

বিশ্বকাপ বাছাইপর্বে এত দিন সমান ৩৬ গোল ছিল মেসি ও রোনালদোর। রোনালদোর গোল এখন ৩৮ টি। ৩৬ গোল করতে মেসির খেলেছেন ৭২ ম্যাচ, আর রোনালদো ৩৮ গোল করেছেন ৪৮ ম্যাচে।

বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চ গোলের রেকর্ড এখনও অবশ্য রোনালদোর হয়নি। ৩৯ গোল করে রেকর্ডটি কার্লোস রুইজের। ১৯৯৮ থেকে ২০০৬ সাল পর্যন্ত গুয়াতেমালার হয়ে খেলা রুইজ বিশ্বকাপ বাছাইপর্বে ৪৭ ম্যাচ খেলে করেছেন ৩৯ গোল। তবে এটা পেছনে ফেলা সময়ের অপেক্ষা রোনালদোর।

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের তালিকায় রোনালদোর ধারে কাছে নেই কেউ। ২২২ ম্যাচে তার গোল ১৪০টি।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found