Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

বাইসাইকেল কিকের গোলে মুগ্ধ করলেন রোনালদো

r5
[publishpress_authors_box]

যে বয়সে ফুটবল ছেড়ে বেশির ভাগ খেলোয়াড় অবসর নেন, ক্রিস্তিয়ানো রোনালদো সেই বয়সে বাইসাইকেল কিকে গোল করে ছড়ালেন মুগ্ধতা। শরীরকে শূন্যে তুলে পিঠ মাটির দিকে রেখে লাফিয়ে অসাধারণ গোলই করলেন এই পর্তুগিজ কিংবদন্তি।

সৌদি প্রো লিগে আল খালেজের বিপক্ষে ৪০ বছরের রোনালদো করেছেন এই বাইসাইকেল কিকে গোল। ৯৬তম মিনিটে ৩–১ গোলে এগিয়ে ছিল আল নাসর। ডান প্রান্তে বক্সের বাইরে বল পেয়েছিলেন নাওয়াফ বাওশাল। তার ক্রসে বক্সে থাকা রোনালদো উল্টো দিকে ফিরে দারুণ টাইমিংয়ে করেন সেই গোল।

রোনালদোর বাইসাইকেল কিক ঠেকাতে পারেননি খালেজ গোলরক্ষক আন্থনি মারেজ। সাত বছর আগে জুভেন্টাসের জার্সিতে বাইসাইকেল কিকে একইরকম গোল করেছিলেন তিনি। আল নাসর জিতে ৪-১ গোলে। অন্য তিন গোল জোয়াও ফেলিক্স, ওয়েসলি রিবেইরো ও সাদিও মানের।

রোনালদোর ক্যারিয়ার গোল এখন ৯৫৪, এবারের সৌদি প্রো লিগে ৯ ম্যাচে ১০টি। ৯ ম্যাচে শতভাগ সাফল্যে ২৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে আল নাসর।

ম্যাচ শেষে এই গোলের ভিডিও নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ভক্তদের ক্যাপশন দিতে বলেছেন রোনালদো। লিখেছেন, ‘বেস্ট ক্যাপশন উইনস’। রোনালদোর ডাকে সাড়া দিয়ে এক ভক্ত লিখেছেন, ‘‘সবাইকে আবার মনে করিয়ে দিলেন যে এখনো মুকুটটিই তার মাথায় মানায়।’’ আরেকজন লিখেছেন, ‘‘নিন্দুকদের অদৃশ্য করে দিয়েছে যে বাইসাইকেল কিক।’’

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found