Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

২০২৬ সালেই শেষ বিশ্বকাপ রোনালদোর

y7
[publishpress_authors_box]

‘‘কাতার বিশ্বকাপই আমার শেষ’’-গত বিশ্বকাপের পর বলেছিলেন লিওনেল মেসি। চার বছর পর সেই মেসি খেলতে যাচ্ছেন আরও একটি বিশ্বকাপ, যা তার ক্যারিয়ারে ষষ্ঠ। মেসির মত ক্রিস্তিয়ানো রোনালদোও ২০২৬ সালে খেলবেন শেষ বিশ্বকাপ। তবে ২০৩০ সালের বিশ্বকাপ খেলার কোনও ইচ্ছে তার নেই। কারণ তখন রোনালদোর বয়স হবে ৪৫ বছর!

এত বেশি বয়সে বিশ্বকাপ খেলতে চান না রোনালদো। তাই পর্তুগালের জাতীয় দলের ক্যাম্প থেকে সৌদি আরবে চলমান ট্যুরিজম কনফারেন্সে সিএনএন উপস্থাপক বেকি অ্যান্ডারসনের সঙ্গে ভিডিও সংযোগে এই কিংবদন্তি বললেন, ‘অবশ্যই শেষ বিশ্বকাপ হবে এটা (২০২৬ সালে)। কেননা তখন আমার বয়স হবে ৪১ বছর।’’

কিছুদিন আগে রোনালদো জানিয়েছিলেন, ‘শিগগিরই’ অবসর নেবেন ফুটবল থেকে।। এবার আরও স্পষ্ট করে জানালেন সেই শিগগির সময়টা কবে আসবে, ‘‘যখন বলি শিগগির, এর অর্থ এক বা দুই বছরের মধ্যেই। ফুটবলের জন্য নিজের সবটুকু দিয়ে ফেলেছি। ২৫ বছর ধরে খেলছি, যা করার করেছি। অনেক রেকর্ড করেছি যা আমাকে গর্বিত করে। এখন শুধু সময়টা উপভোগ করতে চাই।’’

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে যাওয়া বিশ্বকাপে অবশ্য এখনও জায়গা নিশ্চিত হয়নি পর্তুগালের। এজন্য খেলতে শেষ দুই ম্যাচে দরকার মাত্র দুই পয়েন্ট। আয়ারল্যান্ড ও আর্মেনিয়ার বিপক্ষে ম্যাচ দুটিতে সেই প্রত্যাশা পূরণ করা কঠিন হওয়ার কথা নয় রোনালদোদের।

বাছাইপর্বে চার ম্যাচে পাঁচ গোল করেছেন রোনালদো। এজন্যই জানিয়েছেন বয়স হলেও উপভোগ করছেন সময়টা, ‘‘এই মুহূর্তে অসাধারণ লাগছে। উপভোগ করছি জাতীয় দলে খেলাটাও।’’

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found