Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

বিশ্বকাপে ফ্রান্স, রোনালদোর লাল কার্ডে অপেক্ষা বাড়ল পর্তুগালের

777
[publishpress_authors_box]

২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করল ফ্রান্স। প্যারিসে বাছাইপর্বের ম্যাচে ইউক্রেনকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে তারা। জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। একবার করে বল জালে পাঠান মাইকেল ওলিসে ও উগো একিটিকে। এই জয়ে এক ম্যাচ হাতে রেখে আগামী বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল দিদিয়ে দেশমের দল।

ফ্রান্সের হয়ে ৯৪ ম্যাচে এমবাপ্পের গোল এখন ৫৫টি। ৫৭ গোল নিয়ে ফরাসিদের পক্ষে সর্বোচ্চ গোলের রেকর্ডটা অলিভিয়ের জিরুর। তার কীর্তি স্পর্ষ করতে এমবাপ্পের চাই আর ২ গোল।

‘আই’ গ্রুপে এস্তোনিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে নরওয়ে। দুটি করে গোল করেছেন আর্লিং হলান্ড ও সরলথ। গ্রুপের অপর ম্যাচে মলদোভার মাঠে ২-০ ব্যবধানে জিতেছে ইতালি। ৮৮তম মিনিটে জানলুকা মানচিনি দলকে এগিয়ে নেওয়ার পর যোগ করা সময়ে ব্যবধান বাড়ান এসপোসিতো।

জোড়া গোল করেছেন হলান্ড।

সাত ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নরওয়ে। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে ইতালি। আগামী রবিবার মুখোমুখি হবে এই দুই দল। সেখানে শুধু জিতলেই হবে না ইতালির, সরাসরি বিশ্বকাপের জন্য জিততে হবে ৯-০ গোলে, যা প্রায় অসম্ভব। তাই বলাই যায় বিশ্বকাপে এক পা দিয়ে রেখেছে নরওয়ে।

বিশ্বকাপের অপেক্ষা বেড়েছে পর্তুগালের। আয়ারল্যান্ডের কাছে ২-০ গোলে হেরেছে পর্তুগাল, দুটি গোলই ট্রই প্যারোটের। যত দুয়োই দেওয়া হোক না কেন, ভালো ছেলে হয়ে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। তারপরও মেজাজ হারিয়ে লাল কার্ড দেখেন এই কিংবদন্তি!

একটি ফ্রি কিকের সময় প্রতিপক্ষের ডি-বক্সে তাদের ডিফেন্ডার ও’শেয়াকে কনুই মেরে বসেন রোনালদো। রেফারি প্রথমে হলুদ কার্ড দিলেও, পরে ভিএআর মনিটরে দেখে দেন লাল কার্ড। জাতীয় দলের হয়ে ২২৬ ম্যাচের ক্যারিয়ারে এটাই প্রথম লাল কার্ড রোনালদোর।

জাতীয় দলের হয়ে ২২৬ ম্যাচের ক্যারিয়ারে এটাই প্রথম লাল কার্ড রোনালদোর।

হারের পরও ‘এফ’ গ্রুপের শীর্ষেই আছে পর্তুগাল। পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে হাঙ্গেরি। তৃতীয় স্থানে থাকা আয়ারল্যান্ডের পয়েন্ট ৭। তিন দলেরই সুযোগ আছে সরাসরি ২০২৬ বিশ্বকাপ খেলার। তবে শেষ ম্যাচে আর্মেনিয়াকে হারালেই দুশ্চিন্তা দূর হবে রোনালদোদের।

পর্তুগালের বিশ্বকাপে খেলা নিশ্চিত হলেও কিন্তু বিপদ শেষ হবে না। কারণ লাল কার্ড দেখায় ২০২৬ বিশ্বকাপে পর্তুগালের প্রথম দুই ম্যাচে মাঠের বাইরে থাকতে হতে পারে রোনালদোকে। 

এছাড়া আগেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা ইংল্যান্ড পেয়েছে টানা সপ্তম জয়। ওয়েম্বলিতে সার্বিয়াকে ২-০ গোলে হারিয়েছে তারা। একটি করে গোল বুকায়ো সাকা ও এবেরেচি এজের।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found