Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

বিশেষজ্ঞ চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত

চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনে বিশেষজ্ঞ চিকিৎসকদের মৌন প্রতিবাদ।
চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনে বিশেষজ্ঞ চিকিৎসকদের মৌন প্রতিবাদ।
[publishpress_authors_box]

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমানের প্রতিশ্রুতি পাওয়ার পর কর্মবিরতির স্থগিত করেছে বিসিএস (স্বাস্থ্য) বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম।

তবে সরকার যদি নির্ধারিত সময়ের মধ্যে প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে তাহলে আবার কর্মবিরতিতে যাবেন বলে জানিয়েছের চিকিৎসকেরা।

শনিবার দুপুরে ফোরামের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে সকাল ১০টা থেকে দেশের সরকারি হাসপাতালগুলোয় কর্মবিরতি শুরু করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। পূর্বঘোষণা অনুযায়ী, আগামী তিনদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালনের কথা ছিল তাদের।

কর্মবিরতি চলাকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মৌন প্রতিবাদে অবস্থান নেওয়া চিকিৎসকদের সঙ্গে কথা বলতে যান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান।

দাবি পূরণে চিকিৎসকদের কাছে সময় চেয়ে সায়েদুর রহমান বলেন, “এই কাজটি শেষ করতে ২০ থেকে ২৫ কার্যদিবস লাগবে। সব মিলিয়ে আপনাদের দাবি-দাওয়াগুলো পূরণে আমরা ১২ সপ্তাহ সময় চেয়েছি। এখানে দুটি মন্ত্রণালয় জড়িত আছে। আমরা সর্বোচ্চ পর্যায়ের সম্মতি নিয়ে কাজটা করছি। বিষয়টি নিয়ম মেনে করতে হচ্ছে।”

তার আশ্বাসের পরই মূলত কর্মসূচি স্থগিত করেন চিকিৎসকরা।

ফোরামের বিজ্ঞপ্তিতে বলা হয়, ডা. সায়েদুর রহমান গণমাধ্যমের সামনে ঘোষণা দেন যে, আগামী ১২ সপ্তাহের মধ্যে সাড়ে সাত হাজার বিশেষজ্ঞ চিকিৎসকের জন্য সহকারী, সহযোগী ও অধ্যাপক পদে সুপারনিউমারারি পদ সৃষ্টির মাধ্যমে প্রমোশনের ব্যবস্থা করা হবে। তিনি জানিয়েছেন, আগামি ৫/৬ সপ্তাহের মাঝে প্রথম ফাইলের প্রমোশনের কাজ শেষ করবেন।

সরকারের এই প্রতিশ্রুতির ভিত্তিতে চলমান কর্মবিরতি স্থগিত করা হলেো।

তবে নির্ধারিত ১২ সপ্তাহের মধ্যে প্রতিশ্রুত দাবি বাস্তবায়ন না হলে বিশেষজ্ঞ চিকিৎসকরা আবার কর্মবিরতিতে যাবেন বলেও সেখানে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত