Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

সরকারি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের কর্মবিরতি

SS-Doctor-MBBS-080225
[publishpress_authors_box]

পদোন্নতিসহ বিভিন্ন ধরনের বৈষম্য নিরসনের দাবিতে কর্মবিরতি শুরু করেছেন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের বিশেষজ্ঞ চিকিৎসকরা।

আগের ঘোষণা অনুযায়ী শনিবার থেকে শুরু হয়েছে কর্মবিরতি। তিন দিনের মধ্যে দাবি আদায় না হলে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম।

কর্মসূচি অনুযায়ী সকাল ১০টা থেকে দেশের সব সরকারি হাসপাতালে দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন শুরু করেছেন চিকিৎসকরা। আগামী তিন দিন তারা এই কর্মবিরতি পালন করবেন। তবে জরুরি বিভাগের চিকিৎসা সেবা এই কর্মবিরতির বাইরে রয়েছে।

সকালে নিজেদের দাবির পক্ষে ঢাকা মেডিকেল কলেজের পরিচালকের কার্যালয়ের সামনে অবস্থান নেন চিকিৎসকরা। সেখানে বলা হয়, মঙ্গলবারের মধ্যে দাবি আদায় না হলে সেদিন থেকে পূর্ণদিবস কর্মবিরতিতে যাবেন তারা।

বিসিএস ক্যাডারের বিশেষজ্ঞ চিকিৎসকরা যেসব দাবিতে মাঠে নেমেছেন তার মধ্যে রয়েছে, চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন ও এমবিবিএস ডিগ্রির বৈশ্বিক স্বীকৃতি বজায় রাখতে পদোন্নতিযোগ্য সব বিশেষজ্ঞ চিকিৎসকের অতি দ্রুত ও ভূতাপেক্ষভাবে পদোন্নতি নিশ্চিত করা।

পাশাপাশি আন্তঃক্যাডার বৈষম্য দূর করা এবং তৃতীয় গ্রেড পাওয়া সব যোগ্য চিকিৎসককে নির্দিষ্ট সময় পর দ্বিতীয় ও প্রথম গ্রেডে পদোন্নতি দেওয়ার দাবিও জানানো হয়েছে।

চিকিৎসকদের এই ফোরামের কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে কর্মসূচি পালন করছে আরও বেশ কয়েকটি সংগঠন। যার মধ্যে রয়েছে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন, সোসাইটি অব নিউজরোলজিস্ট অব বাংলাদেশ, সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ, সোসাইটি অব প্লাস্টিক সার্জনস অব বাংলাদেশ, অ্যাসোসিয়েশন ফর দি স্টাডি অব লিভার ডিজিজেস বাংলাদেশ এবং দ্য চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত