Beta
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
Beta
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

টানা ৩০ ম্যাচ অপরাজিত স্পেন, বিশ্বকাপের অপেক্ষা বাড়ল বেলজিয়ামের

জর্জিয়াকে ৪-০ গোলে হারিয়েছে স্পেন। ছবি : এক্স
জর্জিয়াকে ৪-০ গোলে হারিয়েছে স্পেন। ছবি : এক্স
[publishpress_authors_box]

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে গোল উৎসবই করছে স্পেন। ৫ ম্যাচে তারা করেছে ১৯ গোল। শনিবার রাতে জর্জিয়াকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে তারা। তাতে বিশ্বকাপের দুয়ারে এখন স্পেন।

স্পেনের হয়ে জোড়া গোল ও একটি অ্যাসিস্ট করেছেন মিকেল ওইয়ারসাবাল। জাতীয় দলের হয়ে ৫০তম ম্যাচটা নিজেরই করে নিয়েছেন তিন। অপর দুটি গোল মার্তিন সুবিমেন্দি ও ফেররান তরেসের।

প্রতিযোগিতামূলক ফুটবলে এ নিয়ে টানা ৩০ ম্যাচে অপরাজিত রইল স্পেন, যা তাদের ইতিহাসে সর্বোচ্চ। ভিসেন্তে দেল বস্কের কোচিংয়ে ২০১০ থেকে ২০১৩ সালে টানা ২৯ ম্যাচ অপরাজিত ছিল তারা। এই ৩০ ম্যাচে স্পেন জিতেছে ২৭টি, ড্র করেছে ৩টি। তারা সবশেষ হেরেছিল ২০২৪ ইউরো বাছাইয়ে স্কটল্যান্ডের কাছে।

গ্রিসের কাছে ৩-২ গোলে হেরেছে স্কটল্যান্ড।

১৫ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে আছে স্পেন। এই পাঁচ ম্যাচে ১৯ গোল করার পাশাপাশি একটিও হজম করেনি তারা। এই গ্রুপের অপর ম্যাচে বুলগেরিয়ার বিপক্ষে ২-০ গোলে জয়ী তুরস্ক ১২ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। জর্জিয়ার পয়েন্ট ৩ পয়েন্ট, বুলগেরিয়া পয়েন্ট পায়নি এখনও।

গ্রুপ ‘জে’ থেকে সরাসরি বিশ্বকাপের অপেক্ষা বাড়ল বেলজিয়ামের। কাজাখস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। তবু ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে বেলজিয়াম। নর্থ মেসিডোনিয়া ও ওয়েলসের পয়েন্ট সমান ১৩। শেষ ম্যাচে এখনও পয়েন্ট না পাওয়া লিচেনস্টেইনকে হারালেই সরাসরি বিশ্বকাপ নিশ্চিত হবে বেলজিয়ামের।

গ্রুপ ‘সি’তে গ্রিসের কাছে ৩-২ গোলে হেরেছে স্কটল্যান্ড। তারপরও সরাসরি বিশ্বকাপের সুযোগ শেষ হয়নি তাদের। কেননা অপর ম্যাচে ডেনমার্কের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বেলারুশ। সমান ৫ ম্যাচ শেষে ডেনমার্কের পয়েন্ট ১১, স্কটল্যান্ডের ১০, গ্রিসের ৬ আর বেলারুশের ১।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found