Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

আবার ইনজুরিতে বছর শেষ নেইমারের

nn
[publishpress_authors_box]

তাহলে কী বিশ্বকাপ স্বপ্ন ভেস্তে যাচ্ছে নেইমারের? আবারও যে ইনজুরিতে পড়েছেন তিনি। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো স্পোর্ত’ জানিয়েছে, বাঁ হাঁটুতে মেনিসকাস চোটে পড়েছেন সান্তোস ফরোয়ার্ড। চলতি মৌসুমে এ নিয়ে চারবার চোট পেলেন নেইমার।

এজন্য ব্রাজিলের এ বছর আর মাঠে না নামার সম্ভাবনাই বেশি। ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে সান্তোসের সামনে আছে আরও তিনটি ম্যাচ।

ব্রাজিলিয়ান সিরি ‘এ’তে মিরাসলের বিপক্ষে সান্তোসের ১–১ ড্র ম্যাচে বাঁ হাঁটুতে অস্বস্তি অনুভব করেন নেইমার। এজন্য ইন্টারন্যাসিওনালের বিপক্ষে ১–১ ড্র ম্যাচে বিশ্রামে ছিলেন তিনি। এরপর সাও পাওলোয় পরীক্ষা–নিরীক্ষার পর নেইমারের বাঁ হাঁটুর চোট নিশ্চিত হয়।

চোট পাওয়ার আগে সান্তোসের হয়ে টানা তিন ম্যাচ খেলেছিলেন নেইমার। মিরাসলের বিপক্ষে গোলও করেছিলেন তিনি। ৪ আগস্টের পর প্রতিযোগিতামূলক ম্যাচে সেটাই ছিল তার প্রথম গোল।

ব্রাজিলের হয়ে নেইমার সর্বশেষ খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে। উরুগুয়ের বিপক্ষে সেই ম্যাচে বাঁ হাঁটুর এসিএল ছিঁড়ে যায়। এরপর আর আগের ফর্মে ফেরা হয়নি। এ বছরই তার চারটি চোট ধরা পড়েছে।

নতুন এই চোট নেইমারের জাতীয় দলে ফেরার পথ আরও কঠিন করে দিল। ২০২৬ বিশ্বকাপে তিনি থাকতে পারবেন কি না, সেটা এখনই বলা কঠিন। আগামী মার্চে ব্রাজিল দুটি প্রীতি ম্যাচ খেলবে। এর পরই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করবে তারা। তবে এটা বলা যায় নেইমারের সামনে সময় খুবই কম।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found