মার্চ মাসে যে দামে জ্বালানি তেল বিক্রি হয়েছে, এপ্রিল মাসেও তাই থাকবে।
মার্চ মাসের শেষ দিন সোমবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক আদেশ উদ্ধৃত করে এতথ্য জানিয়েছে বাসস।
বিদ্যমান মূল্য কাঠামো অনুযায়ী প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ১০৫ টাকা, অকটেন ১২৬ টাকা এবং পেট্রোল ১২২ টাকায়ই বিক্রি হবে এপ্রিলে।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার সাথে মিল রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়। বিশ্ববাজারে দামের হেরফের না হওয়ায় এপ্রিলে দেশের বাজারেও দর অপরিবর্তিত থাকছে।



