Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

৪৮ নমুনা পরীক্ষায় কোভিড ধরা পড়েনি কারও

কোভিড
প্রতীকী ছবি
[publishpress_authors_box]

গত ২৪ ঘণ্টায় ৪৮ টি নমুনা পরীক্ষা করা হলেও কারও শরীরে কোভিডে ধরা পড়েনি। এদিন এ ভাইরাসে আক্রান্ত কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত কোভিডের নমুনা পরীক্ষা হয়েছে ৪৮টি, এ সময়ে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত কোনও রোগী শনাক্ত হয়নি।

আগের দিন রবিবারও কেউ কোভিড আক্রান্ত শনাক্ত হয়নি, তবে একজনের মৃত্যুর কথা জানিয়েছিল অধিদপ্তর।

তাতে করে আগের হিসাবে চলতি বছরে কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হল ৩১ জনের, আর শনাক্ত রোগী সংখ্যা ৭২২ জন।

দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ৩ রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর প্রথম মৃত্যু হয়। সে থেকে দেশে এখন পযর্ন্ত কোভিডের ১ কোটি ৫৭ লাখ ৩৭ হাজার ৮৭৬টি নমুনা পরীক্ষা হয়েছে, তাতে রোগী শনাক্ত হয়েছে ২০ লাখ ৫২ হাজার ২৬৭ জন আর মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫৩০ জনের।

কোভিড মহামারী শুরুর পর প্রথম বছর ২০২০ সালে ৭ হাজার ৫৫৯ জনের প্রাণ কেড়েছিল করোনাভাইরাস। এরপর সবচেয়ে বেশি ২০ হাজার ৫১৩ জনের মৃত্যু হয় ২০২১ সালে। এরপর ২০২২ সালে ১ হাজার ৩৬৮ জন, ২০২৩ সালে ৩৭ জন এবং ২০২৪ সালে ২২ জন মারা যান কোভিডে।

সম্প্রতি ভারতসহ পার্শ্ববর্তী কয়েকটি দেশে করোনাভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়ে যাওয়ায় এবং অন্যান্য দেশে ভাইরাসের এই ধরনটি ছড়িয়ে পড়ার আশঙ্কায় নতুন করে সতর্কতা জারি করে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখা জরুরি প্রয়োজন ছাড়া ভারত এবং ভাইরাস ছড়ানো অন্যান্য দেশে ভ্রমণ থেকে বিরত থাকতে বলেছে। পাশাপাশি ঝুঁকি মোকাবেলায় হেলথ স্ক্রিনিং ও নজরদারি বাড়াতে বলা হয়েছে সব স্থল ও বিমানবন্দরে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত