Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

কোভিড : মৃত্যু আরও একজনের, শনাক্ত ছয়

কোভিড
প্রতীকী ছবি
[publishpress_authors_box]

দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। তাকে নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারাল ২৪ জন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত করোনাতে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় প্রাণ হারানো ব্যক্তি একজন পুরুষ এবং তার বয়স ৬১ থেকে ৭০ বছরের ভেতরে। তিনি ঢাকা বিভাগের একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যুর পাশাপাশি নতুন করে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ছয়জন। তাদের নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত মোট শনাক্ত হলো ৬২৯ জন। আর দেশে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৫২ হাজার ১৭৪ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা হয়েছে ২৩৯টি। তাতে রোগী শনাক্তের হার দুই দশমিক ৫১ শতাংশ। আর দেশে এখন পর্যন্ত মোট রোগী শনাক্তের হার ১৩ দশমিক চার শতাংশ। আর রোগী সংখ্যার বিপরীতে মৃত্যু হার এক দশমিক ৪৪ শতাংশ আর মোট সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছরে যে ২৪ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে পুরুষ ১১ জন আর নারী ১৩ জন। দেশে মোট প্রাণ হারান ২৯ হাজার ৫২৩ জনের মধ্যে পুরুষ ১৮ হাজার ৮৩১ জন আর নারী ১০ হাজার ৬৯২ জন।

চলতি বছরে মারা যাওয়া ২৪ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন নয়জন, চট্টগ্রাম বিভাগের ১০ জন, খুলনা বিভাগের তিনজন আর সিলেট বিভাগের দুই জন।

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআর,বি) জানিয়েছে, বাংলাদেশে অমিক্রনের দুটি নতুন সাব ভ্যারিয়েন্ট এক্সএফজি ও এক্সএফসির আবির্ভাব হয়েছে, যা সম্প্রতি কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

স্বাস্থ্য অধিদপ্তর কোভিড সংক্রমণ প্রতিরোধে জনসমাগমপূর্ণ এলাকায় সবাইকে মাস্ক পরার অনুরোধসহ ১১ দফা নির্দেশনা দিয়েছে। সব হাসপাতালে করোনার জন্য শয্যা প্রস্তুতের নির্দেশও দিয়েছে। প্রয়োজনে আইইডিসিআরের হটলাইন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে (০১৪০১-১৯৬২৯৩)।ভিটামিন ও সাপ্লিমেন্ট কিনুন

২০১৯ সালের ডিসেম্বরে চীনে প্রথম করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। ২০২০ সালের ৮ মার্চ দেশে তিনজন রোগী শনাক্ত হওয়ার কথা জানায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। ১০ দিন পর ১৮ মার্চে প্রথম মৃত্যুর কথাও জানায় প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত

No posts found
No posts found