Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

আমার অফ ফর্মটা দলকে ভুগিয়েছে : জ্যোতি

বিমানবন্দরে গণমাধ্যমে কথা বলছেন জ্যোতি। ছবি : সংগৃহীত
বিমানবন্দরে গণমাধ্যমে কথা বলছেন জ্যোতি। ছবি : সংগৃহীত
[publishpress_authors_box]

বিশ্বকাপে যাওয়ার আগে অনেক প্রত্যাশার কথা বলেছিলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। স্কোয়াড নিয়ে ভালো কিছুর স্বপ্ন দেখিয়েছিল টিম ম্যানেজমেন্টও। সেই আশার ছিটেফোঁটাও পূরণ হয়নি। বিশ্বকাপ শেষে দেশে ফিরে ব্যর্থতার দায় নিজের কাঁধেই নিয়েছেন অধিনায়ক জ্যোতি।

দলের সেরা ব্যাটার হলেও এবারের বিশ্বকাপে একটি ফিফটি ছাড়া তেমন কিছু করতে পারেননি জ্যোতি। তার ইনিংসগুলো ২৩, ০, ৪,৩২, ১২, ৭৭ ও ৯। দলের ব্যর্থতার দায় তাই নিজের কাঁধেই নিলেন জ্যোতি। দেশে ফিরে আজ (সোমবার), ‘‘ বিমানবন্দরে গণমাধ্যমে জ্যোতি বললেন, ‘‘ব্যক্তিগতভাবে যদি আমি বলি, আমার আমি একদম বলব যে আমি আমার ব্যাটিং করতে পারিনি। বলব যে আমার অফ ফর্মটা আসলে দলকে বেশি আমার কাছে মনে হয়েছে ভুগিয়েছে বেশি। টপ অর্ডাররা যখন ব্যাটিং করি, যখন একটা ভালো স্কোর থাকে, কারণ আমি অন্যরকমভাবে ব্যাটিং করতে পছন্দ করি। তো, সেই ক্ষেত্রে সেটা আমি আসলে দলকে দিতে পারিনি।’’

৮ দলের মধ্যে সাতে থেকে বিশ্বকাপ শেষ করেছে বাংলাদেশ। তারপরও শারমিন আক্তার সুপ্তা, রুবাইয়া হায়দার ঝিলিক ও সোবহানা মোস্তারি পারফরম্যান্সের প্রশংসা করেছেন জ্যোতি। তবে দল হিসেবে ধারাবাহিক না হতে পারলে এসব পারফরম্যান্স কাজে লাগানো যাবে না বলেও স্বীকার করেছেন জ্যোতি, ‘‘সুপ্তা আপু নিয়মিত রান করেছেন এবং আমি বলব সোবহানা খুব ভালো করেছে। দুই-একটা ম্যাচে ব্যক্তিগত কিছু কিছু ছোট ছোট ক্যামিও ছিল। স্বর্ণা খুব ভালো খেলেছে। ঝিলিক শুরুর দিকটা অনেক ভালো দিয়েছে। তো, এগুলো যদি আমরা আসলে দল হিসেবে যদি আমরা ধারাবাহিক হতে পারি, তখন দেখবেন যে তখন বড় ম্যাচগুলো আসলে জেতা সম্ভব হবে।’’

বিশ্বকাপে অনেক বেশি প্রত্যাশা ছিল মারুফা আক্তারকে নিয়ে। সেই প্রত্যাশা পূরণ না হওয়ায় হতাশাও জানালেন জ্যোতি,‘‘মারুফা, আমি বলব যে ও নতুন বলে অনেক বেশি ধারাবাহিক ছিল। কিন্তু মাঝে দুই-একটা ম্যাচে ও হচ্ছে বলব কলাপস করেছে। কিন্তু তারপরেও ওর কাছ থেকে টিম আরও বেশি আশা করে যে তিন থেকে চার ওভার বল করার পরে পাওয়ার প্লে, তারপর হচ্ছে মিডল ওভারে ওকে দিয়ে বোলিং করানোটা কঠিন হয়ে যাচ্ছিল। ছন্দ পাচ্ছিল না। দেখা যাচ্ছে লাইন-লেন্থও ভালো ছিল না।’’

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found