Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

বিশ্বকাপে ক্রোয়েশিয়া দুয়ারে নেদারল্যান্ডস

বিশ্বকাপ নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। ছবি : এক্স
বিশ্বকাপ নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। ছবি : এক্স
[publishpress_authors_box]

শুরুতেই হোঁচট খেয়েছিল ক্রোয়েশিয়া। ঘরের মাঠে শুক্রবার রাতে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ফ্যারো আইল্যান্ডের কাছে ১৬ মিনিটে গোল হজম করেছিল তারা। তবে ঘুরে দাঁড়িয়ে ২০১৮ সালের বিশ্বকাপ ফাইনাল খেলা ক্রোয়াটরা জিতেছে ৩-১ গোলে। তাতে নিশ্চিত হয়েছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিটও।

ষোড়শ মিনিটে ডেভিডের গোলে পিছিয়ে পড়ার ২৩ মিনিটে সমতা টানেন ইয়োশকো গাভার্দিওল। ৫৭তম মিনিটে পেতার মুসার আর ৭০তম মিনিটে অন্য গোলটি নিকোলা ভ্লাসিচের। এই জয়ে ১৯ পয়েন্ট নিয়ে ‘এল’ গ্রুপের চ্যাম্পিয়ন ক্রোয়াটরা। ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা চেক রিপাবলিক খেলবে প্লে-অফে।

‘জি’ গ্রুপের ম্যাচে পোল্যান্ডের মাঠে ১-১ গোলে ড্র করেছে নেদারল্যান্ডস। ৪৩ মিনিটে কামিনস্কি স্বাগতিকদের এগিয়ে নিলেও মেমফিস ডিপাই সমতা ফেরান ৪৭তম মিনিটে। এরপর আর গোলের দেখা পায়নি দুই দল।

লুক্সেমবার্গকে ২-০ ব্যবধানে হারিয়েছে জার্মানি।

সাত ম্যাচে পাঁচ জয় ও দুই ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে পোল্যান্ড। সোমবার ঘরের মাঠে লিথুয়ানিয়ার বিপক্ষে ড্র করলেই বিশ্বকাপের টিকিট পাবে ডাচরা।

‘এ’ গ্রুপে নিক ভল্টামাডার জোড়া গোলে লুক্সেমবার্গকে ২-০ ব্যবধানে হারিয়েছে জার্মানি। টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে ‘শীর্ষে আছে তারা। অপর ম্যাচে নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ সময়ের গোলে ১-০ ব্যবধানে জিতেছে স্লোভাকিয়া। তাদের পয়েন্টও ১২।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found