Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

সাকিবের রেকর্ড ভেঙে শেষ হল মোস্তাফিজের আইপিএল

m9
[publishpress_authors_box]

আইপিএলের নিলামে দলই পাননি মোস্তাফিজুর রহমান। সেই মোস্তাফিজই এবার খেলেছেন নাটকীয়ভাবে বদলি হিসেবে। দিল্লি ক্যাপিটালসেকে প্লে-অফে নিতে না পারলেও স্মরণীয়ই করেছেন এবারের অভিযান।

শনিবার পাঞ্জাব ক্যাপিটালসের বিপক্ষে রান উৎসবের ম্যাচেও জাদু দেখিয়ে ৩৩ রানে ৩ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। শুরুতে ব্যাট করে পাঞ্জাব পায় ৮ উইকেটে ২০৬ রানের পুঁজি। এই পাহাড় টপকে দিল্লি ৩ বল বাকি থাকতে জয় পায় ৬ উইকেটে।

২৫ বলে ৫৮* করা সমির রিজভি জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার। তবে ক্রিকইনফো তাদের সেরা খেলোয়াড় বেছে নিয়েছে মোস্তাফিজকেই।

৩ উইকেটে রেকর্ডও গড়েছেন মোস্তাফিজ। বাংলাদেশিদের মধ্যে আইপিএলে সবচেয়ে বেশি ৬৫ উইকেট এখন তার। সাকিব আল হাসানের উইকেট ছিল ৬৩টি। তবে সাকিব যেখানে খেলেছেন ৭১ ম্যাচ সেখানে মোস্তাফিজ কীর্তিটা করলেন ৬০ ম্যাচেই।

নিজের প্রথম ওভারের পঞ্চম বলে পাঞ্জাব ওপেনার প্রিয়াংশ আর্যকে ট্রিস্টান স্টাবসের ক্যাচ বানিয়ে সাকিবের ৬৩ উইকেটের রেকর্ড স্পর্শ করেছিলেন মোস্তাফিজ। ১৬তম ওভারে তিনি ফেরান শশাঙ্ক সিংকে। ‘দ্য ফিজ’ শেষ ওভারে আউট করেন মার্কো ইয়ানসেনকে। তার তিন উইকেটের তিনটি ক্যাচই নিয়েছিলেন স্টাবস!

এবারের আইপিএলে মোস্তাফিজ সব মিলিয়ে নিয়েছেন ৪ উইকেট। সব মিলিয়ে ৩ ম্যাচে ১১ ওভার বল করে ৭.৯০ ইকোনমি ও ২১.৭৫ গড়ে নিয়েছেন ৪ উইকেট। ইকোনমি ও গড়ের দিক থেকে এটা গত আসরের চেয়ে ভালো। গতবার চেন্নাইয়ের হয়ে ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়েছিলেন ৯.২৬ ইকোনমি ও ২২.৭১ গড়ে।

মোস্তাফিজের প্রথম ম্যাচ ছিল গুজরাটের বিপক্ষে। সেদিন ৩ ওভার বল করে ২৪ রান দিয়ে ছিলেন উইকেটবিহীন। মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে মোস্তাফিজ ৪ ওভারে দেন ৩০ রান, নেন রোহিত শর্মার উইকেট। আর পাঞ্জাবের বিপক্ষে ৩৩ রানে নিলেন ৩ উইকেট।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found