Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

ডিপাইয়ের রেকর্ড মেরিনোর হ্যাটট্রিক আর জার্মানির জয়ে ফেরা

নেদারল্যান্ডসের হয়ে সবচেয়ে বেশি ৫২ গোল এখন মেমফিস ডিপাইয়ের। ছবি : এক্স
নেদারল্যান্ডসের হয়ে সবচেয়ে বেশি ৫২ গোল এখন মেমফিস ডিপাইয়ের। ছবি : এক্স
[publishpress_authors_box]

ফন পার্সির সঙ্গে যৌথভাবে নেদারল্যান্ডসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটা ছিল মেমফিস ডিপাইয়ের। রবিবার রাতে বিশ্বকাপ বাছাইয়ে লিথুয়ানিয়ার মাঠে ৩-২ ব্যবধানের জয়ে জোড়া গোল করে পার্সিকে ছাড়িয়ে গেলেন ডিপাই। ডাচদের হয়ে ১০২ ম্যাচে ৫০ গোল ফন পার্সির। ১০৪ ম্যাচে ডিপাইয়ের গোল এখন ৫২টি।

চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে আছে নেদারল্যান্ডস। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে পোল্যান্ড। অপর ম্যাচে পোল্যান্ড ৩-১ গোলে হারিয়েছে ফিনল্যান্ডকে।

ইউরোপিয়ান বিশ্বকাপ বাছাইয়ের ফল

লিথুয়ানিয়া ২ : ৩ নেদারল্যান্ডস

বেলজিয়াম ৬ : ০ কাজাখস্তান

জার্মানি ৩ : ১ নর্দার্ন আয়ারল্যান্ড

তুরস্ক ০ : ৬ স্পেন

পোল্যান্ড ৩ : ১ ফিনল্যান্ড

বাছাইয়ের আরেক ম্যাচে তুরস্ককে ৬-০ গোলের মালা পরিয়েছে স্পেন। হ্যাটট্রিক করেছেন মিকেল মেরিনো। জোড়া গোলে আলো ছড়ালেন পেদ্রি। অপর গোলটি ফেররান তরেসের।

হ্যাটট্রিক করেছেন মিকেল মেরিনো। ছবি : এক্স

এবারের বিশ্বকাপ বাছাইয়ে দুই ম্যাচেই চার গোল মেরিনোর। জাতীয় দলের হয়ে আর্সেনাল মিডফিল্ডারের গোল হলো আটটি। দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে স্পেন। সমান ৩ করে পয়েন্ট নিয়ে জর্জিয়া দুইয়ে ও তুরস্ক আছে তিনে।

আগের ম্যাচে জার্মানি হেরে গিয়েছিল স্লোভাকিয়ার কাছে। সেই ক্ষত সারিয়ে রবিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে তারা ৩-১ গোলে হারায় নর্দার্ন আয়ারল্যান্ডকে। প্রতিযোগিতামূলক ফুটবলে টানা তিন হারের পর জয়ের স্বাদ পেল জার্মানি।

আগের ম্যাচের একাদশে পাঁচটি পরিবর্তন এনে বিরতির আগে সাদামাটা থাকলেও দ্বিতীয়ার্ধে জ্বলে উঠেছিল তারা। সপ্তম মিনিটে জার্মানিকে এগিয়ে দিয়েছিলেন সার্জ জিনাব্রি। ৩৪ মিনিটে সমতা ফিরিয়েছিলেন ইসাক প্রাইস।

স্লোভাকিয়ার কাছে হারের পর জয়ে ফিরেছে জার্মানি। ছবি : এক্স

নাদিম আমিরির ৬৯ মিনিটের গোলে আবার এগিয়ে যায় জার্মানরা। এরপর ৭২ মিনিটে ফ্লোরিয়ান ভির্তৎজের অসাধারণ ফ্রি কিকে ৩-১ ব্যবধানের জয় পায় জার্মানি।

‘এ’ গ্রুপের আরেক ম্যাচে লুক্সেমবার্গকে ১-০ গোলে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে স্লোভাকিয়া। সমান ৩ পয়েন্ট করে নিয়ে গোল পার্থক্যে নর্দান আয়ারল্যান্ড দুইয়ে ও জার্মানি আছে তিনে।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found