Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

হলান্ডের ৫ গোল, রোনালদোর ইতিহাস অঁরিকে ছাড়িয়ে এমবাপ্পে

বিশ্বকাপ বাছাইয়ে যৌথ সর্বোচ্চ ৩৯ গোল রোনালদোর। ছবি : এক্স
বিশ্বকাপ বাছাইয়ে যৌথ সর্বোচ্চ ৩৯ গোল রোনালদোর। ছবি : এক্স
[publishpress_authors_box]

ফিফা র‌্যাঙ্কিংয়ের ১৫৪তম দল মলদোভা। তাদের নিয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটিতে ছেলেখেলায় মাতল নরওয়ে। ১১-১ গোলে রীতিমতো বিধ্বস্ত করল তাদের। বড় এই জয়ে আর্লিং হলান্ড একাই করেছেন ৫ গোল।

আন্তর্জাতিক ফুটবলে ৪৫ ম্যাচে হলান্ডের গোল হলো ৪৮টি। এছাড়া থেলো আসগার্ড করেছেন চার গোল। এবারের বাছাইয়ে পাঁচ ম্যাচ খেলে পাঁচটিতেই জিতে ১৫ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপের শীর্ষে নরওয়ে। সবশেষ ১৯৯৮ বিশ্বকাপ খেলেছিল তারা। এক ম্যাচ কম খেলা ইতালি ৯ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে।

গ্রুপ ‘ডি’তে ১০ জন নিয়ে ফ্রান্স ২-১ গোলে হারিয়েছে আইসল্যান্ডকে। ৬৮ মিনিটে লাল কার্ড দেখেছিলেন চুয়ামেনি। আন্দ্রে গুডজনসনের গোলে ২১ মিনিটে এগিয়ে গিয়েছিল আইসল্যান্ড। ৪৫ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান কিলিয়ান এমবাপ্পে। ৬২ মিনিটে ব্র্যাডলি বারকোলার গোলে ২-১ ব্যবধানের জয়ে মাঠ ছাড়ে ফ্রান্স।

একাই ৫ গোল করেছেন হলান্ড।

ফ্রান্সের হয়ে এমবাপ্পের গোল এখন ৫২টি। থিয়েরি অঁরিকে পেছনে ফেলেছেন তিনি। কিংবদন্তি অঁরির গোল ৫১টি। সর্বোচ্চ গোল করা অলিভার জিরুর চেয়ে ৫ গোল পিছিয়ে আছেন এমবাপ্পে।

সার্বিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করে বিশ্বকাপের আরও কাছে ইংল্যান্ড। একটি করে গোল করেছেন হ‍্যারি কেইন, ননি মাদুয়েকে, এজরি কোনসা, মার্ক গেয়ি ও মার্কাস রাশফোর্ড। ‘কে’ গ্রুপে পাঁচ ম‍্যাচে পাঁচ জয়ে ইংল্যান্ডের পয়েন্ট ১৫। সমান ম‍্যাচে ৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে আলবেনিয়া।

ফ্রান্সের হয়ে এমবাপ্পের গোল ৫২টি। থিয়েরি অঁরি করেছেন ৫১ গোল।

অপর গ্রুপের ম্যাচে পর্তুগাল ৩-২ গোলে হারিয়েছে হাঙ্গেরিকে। বের্নার্দো সিলভা, ক্রিস্তিয়ানো রোনালদো ও জোয়াও কানসেলো একটি করে গোল করেছেন পর্তুগালের হয়ে। এটা বাছাইয়ে টানা দ্বিতীয় জয় পর্তুগালের।

বিশ্বকাপ বাছাইয়ে রোনালদোর গোল এখন যৌথ সর্বোচ্চ ৩৯টি। গুয়াতেমালার কার্লোস রুইজেরও গোল ৩৯টি। লিওনেল মেসির গোল ৩৬টি। আর জাতীয় দলের হয়ে রোনালদোর গোল রেকর্ড ১৪১টি। তার ক্যারিয়ার গোল ৯৪৩, হাজার গোলের মাইলফলক থেকে খুব বেশি দূরে নন এই কিংবদন্তি।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found