Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

জোতাকে শ্রদ্ধাঞ্জলি সিরাজ-লিভারপুলের, রাহুলের সেঞ্চুরি

s1
[publishpress_authors_box]

লর্ডস টেস্টে ইংল্যান্ডের ইনিংসের ১০৭তম ওভার চলছিল তখন। জেমি স্মিথ ও ব্রাইডন কার্সের ৮৪ রানের জুটি ভাঙেন মোহাম্মদ সিরাজ। তার পরই দু’হাতের আঙুল দিয়ে ২০ দেখান তিনি। আকাশের দিকে তাকিয়ে  করেন প্রার্থনা। এ ভাবেই প্রয়াত ফুটবলার দিয়েগো জোতার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানালেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ।

গত ৩ জুলাই গাড়ি দুর্ঘটনায় মারা যান পর্তুগাল ও লিভারপুল ফুটবলার জোতা, মারা গেছেন তার ভাইও। ২৮ বছরের ফুটবলার ২০ নম্বর জার্সি পরে খেলতেন লিভারপুলে। তাই হাত দিয়ে ২০ নম্বর দেখান সিরাজ।

জোতাকে শ্রদ্ধা জানানো নিয়ে বিসিসিআইয়ে দেওয়া সাক্ষাৎকারে সিরাজ বলেছেন, ‘‘এই টেস্টে প্রথম উইকেট পাওয়ার পর জোতাকে শ্রদ্ধা জানাতে চেয়েছিলাম। তার ২০ নম্বর জার্সি মনে করেই বিশেষ ভঙ্গিটা করেছি। এ ভাবেই জোতাকে শ্রদ্ধা জানালাম।’’

দশম টেস্ট সেঞ্চুরি করেছেন লোকেশ রাহুল। ছবি : ক্রিকইনফো

মোহাম্মদ সিরাজ আরও যোগ করেন, ‘‘আগের ম্যাচটা খেলার পর এখানে এসে গাড়ি দুর্ঘটনায় জোতার মৃত্যুর খবর শুনেছিলাম। আমার প্রিয় ফুটবলার ক্রিস্তিয়ানো রোনালদো। তার জন্যই আমি পর্তুগালের সমর্থক। খবরটা শোনার পর খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম।’’

লর্ডস টেস্টে ইংল্যান্ড অলআউট হয়েছিল ৩৮৭ রানে। ভারত দ্বিতীয় দিন শেষ করে ৩ উইকেটে ১৪৫ রানে। আজ (শনিবার) তৃতীয় দিন ৬৭.১ ওভারে ৫ উইকেটে ২৫৪করেছে সফরকারীরা। লোকেশ রাহুল ক্যারিয়ারের দশম টেস্ট সেঞ্চুরি করেই আউট হন শোয়েব বশিরের বলে। ১৭৭ বলে ১০০ করেন তিনি। ঋষভ পন্ত রান আউট হন ৭৪ করে।

লিভারপুলে ২০ নম্বর জার্সিতে আর খেলবেন না কেউ।

এদিকে দিয়েগো জোতার ২০ নম্বর জার্সিকে আনুষ্ঠানিকভাবে অবসরে পাঠিয়েছে লিভারপুল। পর্তুগিজ ফরোয়ার্ডই লিভারপুলের চিরকালীন ২০ নম্বর খেলোয়াড় হয়ে থাকবেন।  

এই জার্সিতে লিভারপুলে খেলবেন না আর কেউ। জোতার স্ত্রী রুতে কারদোসো ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর এমন সিদ্ধান্ত নিয়েছে লিভারপুল। এই সিদ্ধান্ত শুধু পুরুষ দলের জন্যই নয়, লিভারপুলের নারী দল ও পুরো একাডেমিতেও কার্যকর হবে।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found