Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
অনূর্ধ্ব-১৭ নারী সাফ

ভুটানের সঙ্গে ড্র করল বাংলাদেশ

অনূর্ধ্ব-১৭ নারী সাফে ড্র করল বাংলাদেশ। ছবি: বাফুফে
অনূর্ধ্ব-১৭ নারী সাফে ড্র করল বাংলাদেশ। ছবি: বাফুফে
[publishpress_authors_box]

অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে আবারI হোঁচট খেয়েছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে হারের পর এবার স্বাগতিক ভুটানের বিপক্ষে ড্র করেছেন অর্পিতা বিশ্বাসেরা। সাফে বয়স ভিত্তিক পর্যায়ের প্রতিযোগিতায় ভুটান এবারই প্রথম বাংলাদেশের বিপক্ষে কোনও পয়েন্ট পেল।

শুক্রবার ভুটানের বিপক্ষে ড্র করায় এই টুর্নামেন্টে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন কার্যত শেষ। পাঁচ ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ১০। চার ম্যাচে ভারত ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে। একই দিনে সন্ধ্যা ৬টায় শুরু হতে যাওয়া ম্যাচে নেপালকে হারালে ভারতের পয়েন্ট হবে ১৫। ফলে এক ম্যাচ হাতে রেখেই তাদের শিরোপা নিশ্চিত হবে। তখন বাংলাদেশ ও ভারতের মধ্যকার শেষ ম্যাচ হবে শুধুই আনুষ্ঠানিকতার।

শুক্রবার ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচের ৬ মিনিটে বাংলাদেশ এগিয়ে যায়। পূর্ণিমা মারমা বক্সের উপর থেকে জোরালো শটে গোল করেন। শুরুতে বাংলাদেশ এগিয়ে গিয়ে স্বাগতিক দলের উপর ক্রমাগত আক্রমণ করতে থাকে। গত ম্যাচে হ্যাটট্রিক করা সৌরভী আকন্দ প্রীতি প্রথমার্ধেই জোড়া গোলের সুযোগ পেয়েছিলেন। তার একটি শট পোস্টে লেগে ফেরত আসে। আরেকবার ফিনিশ করতে পারেননি।

স্বাগতিক ভুটান বিরতিতে যাওয়ার খানিক আগে সমতা আনে। ভুটানী ফরোয়ার্ড ছোরতেন জাংমো বাংলাদেশের ডিফেন্ডারকে পেছনে ফেলে বক্সের দিকে এগুতে থাকেন। বাংলাদেশের গোলরক্ষক মেঘলা রাণী পোস্ট থেকে বেরিয়ে আসেন। তার পাশ দিয়ে বল জালে ঠেলেন এই ভুটানী ফরোয়ার্ড।

বিরতির পর বাংলাদেশই বেশি আক্রমণ করেছে। তবে ভাগ্য বাংলাদেশের পক্ষে ছিল না। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও বাংলাদেশের একটি শট ক্রসবারে লেগে ফেরে। সৌরভী আকন্দ প্রীতি, মামনি চাকমা, থুইনুই মারমা বেশ কয়েকটি আক্রমণ করেছিলেন। কোনটিই গোলে অনুদিত হয়নি। শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় অর্পিতা বিশ্বাসদের।

দক্ষিণ এশিয়া অঞ্চলে নারী ফুটবলে দাপট দেখিয়ে চলছে বাংলাদেশ। সম্প্রতি ঢাকায় সাফ অ-২০ নারী চ্যাম্পিয়ন হয়েছে। সিনিয়র দলের পাশপাশি অ-২০ নারী দলও এশিয়া কাপ নিশ্চিত করেছে। নারী দলের এই সাফল্যের মধ্যে অনূর্ধ্ব-১৭ দল নিয়েও ছিল চ্যাম্পিয়নের প্রত্যাশা। কিন্তু সেই প্রত্যাশা ধূসর হয়ে গেল মেয়েদের পারফরম্যান্সের কারণে।  

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found