Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
নারী অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপ

প্রীতির হ্যাটট্রিকে টিকে রইল বাংলাদেশ

bd00
[publishpress_authors_box]

অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয় অব্যাহত রয়েছে। বুধবার ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ ৪-১ গোলে হারিয়েছে নেপালকে। বাংলাদেশের জার্সিতে সুরভী আকন্দ প্রীতি হ্যাটট্রিক করেছেন।

অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হচ্ছে। এর আগে ২৪ আগস্ট নেপালকে বাংলাদেশ ৩-০ গোলে হারিয়েছিল। বুধবার আবারও নেপালকে হারিয়েছে। প্রীতি করেছেন হ্যাটট্রিক। একটি গোল করেছেন থুইনুই মারমা।

বাংলাদেশকে এই ম্যাচে গোলের জন্য ৩৮ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। ৩৮ মিনিটে থুইনুই একক প্রচেষ্টায় নেপালের বক্সে প্রবেশ করে কোনাকুনি শটে গোল করেন। মিনিট সাতেক পর ব্যবধান দ্বিগুণ করেন প্রীতি। ইনজুরি সময়ে কর্নার থেকে বাংলাদেশি ডিফেন্ডারদের অসতর্কতায় নেপাল এক গোল পরিশোধ করে।

দ্বিতীয়ার্ধে নেপাল সমতা আনার চেষ্টা করে। উল্টো বাংলাদেশ ৭৬ মিনিটে লিড বাড়িয়ে ৩-১ করে স্কোরলাইন। কর্নার থেকে বক্সে ফাকায় বল পান প্রীতি। সহজেই জালে বল পাঠান। নয় মিনিট পর নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। ম্যাচের শেষ ২০ মিনিট বৃষ্টির মধ্যে খেলা হয়েছে।

চার ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ৯। শিরোপা জিততে হলে পরবর্তী ম্যাচে ভারতকে হারাতে হবে।

৩ ম্যাচ শেষে ভারতের পয়েন্ট ৯। সেখানে ৪ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৯। বাংলাদেশ হেরেছে শুধু ভারতের কাছে। তবে বাংলাদেশের গোল ব্যবধান যেখানে +৬ সেখানে ভারতের +১৭। তবে শেষ ম্যাচে ভারতকে বাংলাদেশ হারাতে পারলে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী গোল ব্যবধান কাজে আসবে না।

তখন দুই দলের পয়েন্ট সমান হয়ে গেলে শিরোপা নির্ধারণ হবে টাইব্রেকারে। যেহেতু বাংলাদেশ-ভারতের ম্যাচটি টুর্নামেন্টের শেষ ম্যাচ, তাই পয়েন্ট সমান হলে টাইব্রেকারেই হবে শিরোপার নিষ্পত্তি।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found