Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
এশিয়া কাপ হকি

পাকিস্তানের জন্য বিশেষ ব্যবস্থায় অপেক্ষা বাড়ল বাংলাদেশের

98
[publishpress_authors_box]

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে মধ্যরাতেও বাইলজ বদলের ঘটনা আছে। এবার সেই বাইলজ বদলে গেল এশিয়া কাপ হকিতেও! এই টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী, চ্যাম্পিয়ন দল সরাসরি বিশ্বকাপে খেলবে। দ্বিতীয় থেকে ষষ্ঠ হওয়া দলগুলো পাবে বাছাইপর্ব খেলার টিকিট।

আজ (বৃহস্পতিবার) কাজাখস্তানকে হারিয়ে সেরা ছয় নিশ্চিত হওয়ায় বিশ্বকাপ বাছাইপর্ব খেলার স্বপ্ন দেখছিল বাংলাদেশও। তবে নিরাপত্তার জন্য পাকিস্তান এশিয়া কাপ হকিতে না খেলায় তাদের জন্য বিশেষ ব্যবস্থাই করেছে আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ)। তাতে এশিয়া কাপের সেরা দ্বিতীয় থেকে পঞ্চম হওয়া দল পাবে বিশ্বকাপ বাছাইয়ের সুযোগ। আর ষষ্ঠ হওয়া দলকে খেলতে হবে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের প্লে-অফ সিরিজ।

বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল (অব.) রিয়াজুল হাসানও টুর্নামেন্টের শুরু থেকে জানতেন, সেরা ছয়ে থাকলেই পাওয়া যাবে বিশ্বকাপ বাছাইয়ে খেলার টিকিট। দুই দিন আগে এফআইএইচ থেকে চিঠি পেয়েছেন তিনি। সেটা দেখেই জেনেছেন বাইলজ বদলের ব্যাপারে।

এ নিয়ে রিয়াজুল হাসান জানালেন, ‘‘সেরা ছয়ে থাকলে বিশ্বকাপ বাছাইয়ে খেলা যাবে এটা দুই দিন আগেও জানতাম আমি। তবে আন্তর্জাতিক হকি ফেডারেশনের চিঠি পাওয়ার পর জেনেছি ষষ্ঠ হলে পাকিস্তানের সঙ্গে প্লে-অফ খেলতে হবে। এটা মেনে নেওয়া ছাড়া উপায় নেই। পাকিস্তান নিরাপত্তার জন্য ভারতে আসতে না পারায় এই বিশেষ ব্যবস্থা তাদের জন্য।’’

পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ খেলবে জাপানের সঙ্গে। জিতলে সরাসরি বিশ্বকাপ বাছাইয়ে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। হারলে ষষ্ঠ হয়ে পাকিস্তানের সঙ্গে খেলতে হবে তিন ম্যাচের প্লে-অফ সিরিজ।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found