Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

এশিয়ান আর্চারিতে কুলসুমকে ঘিরে পদকের আশা

kulsum1
[publishpress_authors_box]

সর্বশেষ এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে পদক পায়নি বাংলাদেশ। এবার কম্পাউন্ড নারী এককে পদকের আশা দেখাচ্ছেন কুলসুম আক্তার মনি।  কম্পাউন্ড নারী এককের সেমিফাইনালে উঠেছেন ঠাকুরগাঁও থেকে উঠে আসা এই আর্চার।

কম্পাউন্ড মহিলা এককে ‘বাই’ পেয়ে ১/১৬-তে ওঠা বাকি তিন আর্চারের মধ্যে কুলসুম আক্তার মনিকে ঘিরে আশা বেঁচে আছে বাংলাদেশের। কুলসুম আক্তার ইরানের ফাতিমা বাঘেরিকে ১৪৫-১৪৩ স্কোরে হারানোর পর ভারতের দ্বীপশিখাকে হারান ১৪২-১৪০ ব্যবধানে।

কোয়ার্টার-ফাইনালে কুলসুম কাজাখস্তানের ইউনুসোভা রোক্সানার বিপক্ষে জিতেন ১৪৬-১৪৪ পয়েন্টে। ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী বৃহস্পতিবার তিনি মুখোমুখি হবেন ভারতের) প্রদীপ প্রিথিকার।

সেমিফাইনালে ভালো কিছু করার আশাবাদ জানিয়ে কুলসুম বলেন, “আমার ইভেন্ট থেকে সতীর্থরা সবাই বিদায় নিয়েছে, তবে আমি টিকে আছি বলে কোনো চাপ অনুভব করছি না। চাপ কেন নিব? এতদিন আমরা পরিশ্রম করেছি একটা কিছু পাওয়ার জন্যই। তাই সেমিফাইনালেও আমি নিজের স্বাভাবিক খেলাটাই খেলার চেষ্টা করব। এই পতাকার (জার্সিতে বাংলাদেশের পতাকার লোগো দেখিয়ে) জন্যই খেলি, নিজের দেশের হয়ে খেলা আলাদা শান্তি।”

কুলসুম আরও যোগ করেন, “আমি সামাজিক যোগাযোগের মাধ্যম ভাইরাল হতে চাই না। হাইলাইট হতে চাই না। আমাকে হাইলাইট হতে হবে নিজের যোগ্যতা দিয়ে, আমার সাফল্য দিয়ে। নিজের যোগ্যতা দিয়ে যখন জানবে, তখন সারা পৃথিবী জানবে আমাকে।”

রিকার্ভ পুরষ এককে হতাশই হতে হয়েছে বাংলাদেশকে। ‘বাই’ পেয়ে ১/২৪ এর ম্যাচে চাইনিজ তাইপের লিউ তাই ইয়েনকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়ে ভালো শুরু পেয়েছিলেন রাকিব মিয়া। ১/১৬-এর লড়াইয়ে সঞ্জয় ইয়াশদিপ ভোগেকে ৬-৪ সেট পয়েন্টে (২৮-২৯, ২৫-২৬, ২৭-২৪, ২৯-২৮, ২৭-২৯) হারিয়ে ১/৮-এর মঞ্চে উঠেছিলেন ভালো কিছুর আশা জাগিয়েছিলেন তিনি। কিন্তু দক্ষিণ কোরিয়ার জ্যাং চায়েওয়ানের কাছে ৬-৪ সেট পয়েন্টে (২৯-২৯, ২৬-২৬, ২৯-২৮, ২৬-২৯, ২৭-২৯) হেরে বিদায় নেন রাকিব।

শুরুতে আনন্দ থাকলেও শেষটা নিয়ে হতাশ রাকিব বলেন, “ভারতের আর্চারকে হারানোর পরও আমি ভেবেছি, আমার প্রতিদ্বন্দ্বী আমি নিজেই। আত্মবিশ্বাস বেড়েছিল। তবে শেষটা নিয়ে সন্তুষ্ট নেই, মোটামুটি পারফরম করেছি বলব। আসলে দক্ষিণ কোরিয়ানরা তো আমাদের চেয়ে ভালো। মূলত তাদের সাথে আমাদের মানসিক সামর্থ্যের তফাৎ আছে।’’

রিকার্ভ এককে বাংলাদেশের আব্দুর রহমান আলিফ ১/২৪-এ মালয়েশিয়ার মুহাম্মাদ হাইকাল দানিশ শিয়ামসুল আফান্দিকে ৬-৫ সেট পয়েন্টে (২৭-২৯, ২৭-২৭, ২৫-২৭, ৩০-২৮, ২৯-২৩) হারান। এরপর ১/১৬ তে দক্ষিণ কোরিয়ার জ্যাং জিহো’র বিপক্ষে আলিফ জিতেন ৬-৫ সেট পয়েন্টে (২৭-২৮, ২৮-২৭, ২৪-৩০, ২৯-২৬, ২৬-২৬)। কিন্তু কাজাখস্তানের আব্দুলিন ইলফাতের কাছে ৭-৩ সেট পয়েন্টে (২৮-২৭, ২৭-২৯, ২৭-২৮, ২৯-২৯, ২৯-৩০) হেরে ১/৮-এর মঞ্চ থেকে ঝরে যান আলিফ।

‘বাই’ পেয়ে সোমবার এলিমিনেশন রাউন্ড শুরু করা সাগর ইসলাম ১/২৮ থেকে বিদায় নিয়েছেন ভিয়েতনামের লে কুয়োক ফোংয়ের কাছে ৬-৪ সেট পয়েন্টে (২৯-২৬, ২৫-২৮, ২৯-২৭, ২৭-২৮, ২৭-২৪) হেরে। এ ইভেন্টে বাংলাদেশের আরেক প্রতিযোগী রাম কৃষ্ণ সাহা ‘বাই’ পেয়ে শুরু করেছিলেন ১/১৬ থেকে, সেখানে লে কুয়োক ফোংকে ৬-৫ সেট পয়েন্টে (২৮-২৯, ২৭-২৮, ২৭-২৫, ২৭-২২, ২৭-২৭) হারান তিনি। এরপর ১/৮-এর লড়াইয়ে রাম কৃষ্ণ ৬-৪ সেট পয়েন্টে (২৭-২৫, ২৮-২৮, ৩০-২৭, ২৭-২৮, ২৮-২৮) ভারতের রাহুলের কাছে হেরে যান। ফলে রিকার্ভ পুরুষ এককে অংশ নেওয়া বাংলাদেশের চার আর্চারই ছিটকে গেলেন।

রিকার্ভ মহিলা একক থেকে বাংলাদেশের চার আরচ্যারই বিদায় নিয়েছেন। কম্পাউন্ড পুরুষ এককে আগেই বিদায় নিয়েছিলেন নাওয়াজ আহমেদ রাকিব, সোহেল রানা ও মোহাম্মাদ আশিকুজ্জামান। বাকি ছিল হিমু বাছাড়ের খেলা। এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপে ‘বাই’ পাওয়া হিমু মঙ্গলবার ১/১৬-এর লড়াইয়ে ভুটানের গাইতসে তেশিতুমের কাছে ১৪৩-১৪১ স্কোরে হেরে ছিটকে যান।

রিকার্ভ মহিলা দলগত বিভাগে ইরানকে ৫-৪ সেট পয়েন্টে (৩৯-৫৫, ৫২-৫১, ৪৯-৫৪, ৫৫-৫১) হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠে বাংলাদেশ। কিন্তু সেমি-ফাইনালে ওঠার লড়াই ইতি-সোনালি-শিমুকে নিয়ে গড়া দল দক্ষিণ কোরিয়ার কাছে হেরে যায় ৬-০ সেট পয়েন্টে (৫৬-৫০, ৫৩-৫১, ৫৫-৫৩)।

রিকার্ভ মহিলা দলগত বিভাগে উজবেকিস্তানকে ৬-০ সেট পয়েন্টে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে মালয়েশিয়া।

কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগে এলিমিনেশন রাউন্ডের শুরুতেই ছিটকে গেছে বাংলাদেশ। আশিকুজ্জামান-হিমু বাছাড়-নেওয়াজ আহমেদ রাকিবকে নিয়ে গড়া দল ২৩৪-২৩০ স্কোরে (৫৯-৫৯, ৫৪-৫৯, ৫৭-৫৮, ৬০-৫৮) হেরেছে চাইনিজ তাইপের কাছে।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found