Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

এশিয়ান আর্চারি : কম্পাউন্ডে প্রথম পদকের কীর্তি হিমু-বন্যার

v9
[publishpress_authors_box]

কম্পাউন্ড মিশ্র দ্বৈতে সোনা জেতা হল না বাংলাদেশের। আর্মি স্টেডিয়ামে বৃহস্পতিবার কম্পাউন্ড মিশ্র দ্বৈতের ফাইনালে ভারতের দ্বীপশিখা-অভিষেক ভার্মা জুটি কাছে ১৫৩-১৫১ স্কোরে হেরে রুপা পেয়েছে বাংলাদেশের হিমু বাছাড়-বন্যা আক্তার জুটি।

‎‎২০২৩ সালে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়ান আর্চারিতে কোনো পদক জেতেনি বাংলাদেশ। সেই আক্ষেপটা দূর হল আজ। ২০২১ সালে ঢাকায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতার এক রুপা ও দুই ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ।

আর্চারির আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলোয় বাংলাদেশের প্রায় সব পদকই এসেছে রিকার্ভ ইভেন্ট থেকে। এশিয়ান আর্চারিতে কম্পাউন্ডে এটাই বাংলাদেশের প্রথম পদক জয়।

তারপরও সোনা হাতছাড়া হওয়ায় বন্যার চোখে মুখে ছিল হতাশা। তিনি বললেন, ‘‘ আলহামদুলিল্লাহ। এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপসের কম্পাউন্ড ইভেন্ট থেকে দেশকে এই প্রথম পদক এনে দিতে পেরেছি, ভালো লাগছে। স্বর্ণপদক হাতছাড়া হয়েছে, আসলে আমরা চেষ্টা করেছি, এখানে ভাগ্যেরও ব্যাপার থাকে। ভাগ্যে আজ আমাদের পাশে ছিল না। শুরুতে আমরা একটু খারাপ করেছি, পরে চেষ্টা করলেও পারিনি।”

শুরুর সেটে নিজের সেরাটা মেলে ধরতে না পারার কারণ হিসেবে হিমু বললেন নিজের অনভিজ্ঞতার কথা, “এই প্রথম আমি এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপসে খেললাম। আমি আসলে ওইরকম নার্ভাস ছিলাম না। আমার অভিজ্ঞতা একটু কম, শুরুতেই তাই একটু খারাপ হয়ে গেছে। তবে এশিয়ান আর্চারিতে আমরা এই প্রথম দেশকে পদক এনে দিতে পারলাম, এটা আমাদের সামনের পথচলায় আত্মবিশ্বাস যোগাবে।”

আরও পড়ুন

সর্বাধিক পঠিত