Beta
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
Beta
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশকে পদক এনে দিলেন মারজিয়া

m2
[publishpress_authors_box]

ইসলামিক সলিডারিটি গেমসে শনিবার পদকের দেখা পেয়েছে বাংলাদেশ। শনিবার ভারোত্তোলনে মেয়েদের ৫৩ কেজি ওজন শ্রেণিতে ব্রোঞ্জ জিতেছেন মারজিয়া আক্তার ইকরা। ইসলামিক সলিডারিটি গেমসে এবারই প্রথম পদক এলো ভারোত্তোলন থেকে।

এর আগে মেয়েদের ৪৮ কেজি ওজনশ্রেণিতে ১৩৯ কেজি ভার তুলে পঞ্চম হয়েছে মোসাম্মৎ বৃষ্টি। ছেলেদের ৬০ কেজি ওজনশ্রেণিতে ২২১ কেজি ভার নিয়ে ষষ্ঠ হয়েছেন আশিকুর রহমান তাজ।

সৌদি আরবের রিয়াদে বুলেভার্দ এসইএফ অ্যারেনায় বাংলাদেশের মারজিয়া প্র৫৩ কেজি স্ন্যাচে ৭২ কেজি ওজন তোলেন। ক্লিন অ্যান্ড জার্কে তোলেন ৯১ কেজি ওজন। স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে সেনাবাহিনীর এই ভারোত্তোলক তুলেছেন ১৬৩ কেজি।

একই ইভেন্টে ১৮৮ কেজি ভার তুলে সোনা জেতেন তুরস্কের কানসেল ওজকান। ইন্দোনেশিয়ার বাসেলিয়া বামেরোপের ১৭৪ কেজি তুলে জিতেছেন রুপা।

ইসলামিক সলিডারিটি গেমসে এ নিয়ে দশটি পদক জিতল বাংলাদেশ। ২০২২ সালে তুরস্কে আর্চারি থেকে একটি রুপা ও দুই ব্রোঞ্জ পেয়েছিল বাংলাদেশ। ২০১৭ সালে আজারবাইজানের বাকুতে শুটিং থেকে একটি করে সোনা, রুপা, ব্রোঞ্জ ও রেসলিং থেকে একটি ব্রোঞ্জ পদক পেয়েছিল বাংলাদেশ।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত