Beta
সোমবার, ৩ আগস্ট, ২০২৬
Beta
সোমবার, ৩ আগস্ট, ২০২৬

তিন প্রজন্মের তিন আর্জেন্টাইনের গোলে ফাইনালে মায়ামি

মায়ামির ৪ গোলেই আছে মেসির অবদান। ছবি : এক্স
মায়ামির ৪ গোলেই আছে মেসির অবদান। ছবি : এক্স
[publishpress_authors_box]

এমএলএস কনফারেন্স কাপের সেমিফাইনালে সিনসিনাটি এফসিকে ৪-০ গোলে উড়িয়ে প্রথমবার  ইস্টার্ন কনফারেন্স ফাইনালে পৌঁছে গেল ইন্টার মায়ামি। গোল করেছেন তিন প্রজন্মের তিন আর্জেন্টাইন-৩৮ বছরের লিওনেল মেসি, ২৬ বছরের তাদেও আলেন্দে ও ১৯ বছরের মাতেও সিলভেতি।

চারটি গোলেই আছে মেসির জাদু ছোঁয়া। একটি করেছেন নিজে, অ্যাসিস্ট করেছেন বাকি তিনটি। সব মিলিয়ে মেসির ক্যারিয়ার-অ্যাসিস্ট এখন ৪০৪টি। তিনি শট নিয়েছেন ৩টি, সফল ড্রিবল ছিল ২টি।

এ ছাড়া শতভাগ ট্যাকেল জেতার পাশাপাশি ফাইনাল থার্ডে পাস দিয়েছেন ৭টি। তার ক্রস এবং লং বলগুলোও ছিল শতভাগ নিখুঁত। ম্যাচে সব মিলিয়ে তার নিখুঁত পাস ছিল ৪১টি। মৌসুমে ২৯ গোল করার পাশাপাশি ১৯ গোলে সহায়তা করে টানা দ্বিতীয়বার ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ স্বীকৃতি পাওয়াটা এখন সময়ের অপেক্ষা মেসির।

ফাইনালে মায়ামির প্রতিপক্ষ নিউইয়র্ক সিটি, যারা ফিলাডেলফিয়া ইউনিয়নকে ১–০ গোলে হারিয়েছে। সেই ম্যাচ জিতলে প্রথমবারের মতো এমএলএস কাপের ফাইনালে উঠবে মায়ামি।

 মায়ামি এগিয়ে যায় ১৯তম মিনিটে। বক্সের বাইরে দে পলের ডামি থেকে বল পান মেসি। তিনি বল বাড়িয়ে দেন বক্সের বাইরে বাঁ কোনায় থাকা সিলভেতিকে। তার ক্রস থেকে হেডে বল জালে পাঠান মেসি।

৫৭ মিনিটে মেসির  পাস পেয়ে বক্সের ভেতর ফাঁকায় থেকে কোনাকুনি শটে গোল করেন সিলভেতি। ৬২ ও ৭৪ মিনিটে মেসির বাড়ানো বল থেকেই জোড়া গোল করে মায়ামিকে ৪-১ ব্যবধানের জয় এনে দেন আলেন্দে। 

আরও পড়ুন

সর্বাধিক পঠিত