Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ : আর্জেন্টিনার বিদায় শেষ ষোলোতে ব্রাজিল

f90
[publishpress_authors_box]

 কাতারে ২০২২ বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। সেই কাতারেই হৃদয় ভাঙল আর্জেন্টাইন অনূর্ধ্ব-১৭ দলের। মেক্সিকোর কাছে টাইব্রেকারে হেরে নকআউট থেকে বিদায় নিলেন মেসির উত্তরসূরিরা।

নির্ধারিত সময়ের খেলায় মেক্সিকোর সঙ্গে ২-২ গোলের ড্র করেছিল আর্জেন্টিনা। এরপর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় তারা।

 রামিরো তুলিয়ানের গোলে আর্জেন্টিনা এগিয়ে গেলেও লুইস গাম্বোয়া জোড়া গোল করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। শেষ দিকে আর্জেন্টিনাকে সমতায় ফেরেন ফার্নান্দো ক্লোস্টার। এরপর টাইব্রেকারে শেষ হাসি মেক্সিকোর।

আর্জেন্টিনা বিদায় নিলেও শেষ ষোলোর টিকিট পেয়েছে ব্রাজিল। প্যারাগুয়ের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল তারা। এরপর টাইব্রেকারে ৫-৪ ব্যবধান জয় পায় সেলেসাওরা। শেষ ষোলতে ব্রাজিল খেলবে ফ্রান্সের বিপক্ষে।

এই বিশ্বকাপে সবচেয়ে বেশি ৫বার শিরোপা জিতেছে নাইজেরিয়া। ব্রাজিল জিতেছে ৪বার। আর্জেন্টিনা ফাইনালই খেলতে পারেনি কখনও।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found