Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

১৫ ছক্কায় প্রোটিয়াদের উড়িয়ে প্লেট ফাইনালে বাংলাদেশ

h0
[publishpress_authors_box]

হংকং সিক্সেসের মূল পর্ব থেকে ছিটকে গেলেও প্লেটের ফাইনালে পৌঁছাল বাংলাদেশ। আজ হংকংয়ের মং ককে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ২৫ রানে হারিয়েছে আকবল আলীর দল। প্লেট ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক হংকং।

শুরুতে ব্যাট করে আকবর আলীর দল নির্ধারিত ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২৮ রান করেছিল। ১৩ বলে ৫৪ রান করেন হাবিবুর রহমান সোহান। একটি বাউন্ডারি ও আটটি ছক্কা মারেন তিনি।

সবমিলিয়ে ৩৬ বলের ইনিংসে বাংলাদেশ ছক্কা মারে ১৫টি। জিশান আলম ৭ বলে ২৪ করার পথে ছক্কা মেরেছেন ৪টি। মানে তার ২৪ রানই এসেছে ছক্কা থেকে। ৮ বলে তিনটি চার ও দুটি ছক্কায় ২৭ রান করেন মোসাদ্দেক হোসেন সৈকত। দক্ষিণ আফ্রিকার পক্ষে জর্ডান মরিস পান দুটি উইকেট।

জবাবে ৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৩ রান করেছিল প্রোটিয়ারা। আব্দুল্লাহ বায়ুমি ১০ বলে করেন ৩৮ রান। এছাড়া ৯ বলে ২৮ রান করেন জরিচ ভন স্কালকুইক। আবু হায়দার রনি ও জিসান আলম নেন দুটি করে উইকেট।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত