Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

নারী ক্রিকেটের প্রধান রুবাবা দৌলা, তিন সহ-অধিনায়ক কারা

rubaba1
[publishpress_authors_box]

কয়েক দিন ধরে নারী ক্রিকেট নিয়ে নানা বিতর্ক চলছে কয়েক দিন ধরেই। এর মাঝে আজ বিসিবির নারী বিভাগের প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো আব্দুর রাজ্জাককে। নতুন করে নারী বিভাগের প্রধানের দায়িত্ব পেয়েছেন রুবাবা দৌলা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্থায়ী কমিটিগুলো পুনর্গঠনের সিদ্ধান্তের কথা জানিয়েছে বিসিবি।

আব্দুর রাজ্জাককে করা হয়েছে নারী বিভাগের ভাইস চেয়ারম্যান। জাতীয় দলের এই সাবেক স্পিনারকে নতুন করে হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) প্রধানও করা হয়েছে।
এত দিন এইচপির প্রধান ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ, তাঁকে এখন করা হয়েছে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান। এই বিভাগের দায়িত্বে এত দিন ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। এই দায়িত্বটা ছেড়ে দিলেন তিনি। বিপিএল গভর্নিং কাউন্সিলের পাশাপাশি আমিনুল দায়িত্ব পালন করবেন ওয়ার্কিং কমিটির।

নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ।

এছাড়া ঘোষণা করা হয়েছে তিন সংস্করণে তিন আলাদা সহ-অধিনায়কের নাম। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, টেস্টে মেহেদী হাসান মিরাজ, ওয়ানডেতে নাজমুল হোসেন আর টি-টোয়েন্টিতে সহ–অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সাইফ হাসান।

টেস্ট চ্যাম্পিয়নশিপের আগামী চক্র পর্যন্ত টেস্ট অধিনায়ক হিসেবে নাজমুল হোসেনের নাম ঘোষণা করা হয়েছে আগেই। এই সংস্করণে তাঁর সহকারী হয়েছেন মিরাজ।

ওয়ানডেতে মিরাজের সহকারী আবার শান্ত। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে লিটন দাসকে। এ সংস্করণে সহ–অধিনায়ক করা হয়েছে সাইফ হাসানকে।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found