১৯৭১ সালের মার্চ। উত্তাল চারদিক। উত্তাল সবাই। স্বাধীনতার ডাক পেয়েছে বাংলার মানুষ। স্বাধীনতার সংগ্রামে জেগে উঠেছে একটি জনগোষ্ঠী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে চলছে সর্বাত্মক অসহযোগ আন্দোলন। একদিকে পাকিস্তানি হানাদার বাহিনী প্রস্তুতি নিচ্ছে নৃশংস গণহত্যা ঘটাতে, অন্যদিকে সবার স্বপ্ন বাংলাদেশ স্বাধীন করার। মার্চ বাঙালির ইতিহাসে এমনই এক অগ্নিঝরা অধ্যায়। মুক্তিযুদ্ধ জাদুঘরের সহযোগিতায় ‘স্বাধীনতা’ শিরোনামের এই আলোকচিত্র-স্মারক-পত্রিকা-নথিতে বাঙালির আত্মপরিচয়ের ইতিহাসের কিছুটা তুলে ধরা হলো। (বি.স.)






















