Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

টি-টোয়েন্টি সিরিজ জিততেও আশাবাদী রাজ্জাক

c5
[publishpress_authors_box]

টেস্ট সিরিজে পাত্তাই পায়নি আয়ারল্যান্ড। হেরেছে দুই ম্যাচই। এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিততে প্রত্যয়ী বাংলাদেশ। ২৭ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া সিরিজ খেলতে আজ চট্টগ্রাম গেছে দুই দল।

চট্টগ্রাম যাওয়ার আগে বিমানবন্দরে টিম ডিরেক্টর আব্দুর রাজ্জাক বললেন, ‘‘ওয়েস্ট ইন্ডিজের সাথে দুইটা সিরিজের একটা আমরা জিতেছি, একটা হেরেছি। মোটামুটি হয়েছে আরকি। দুইটা জিতলেই ভালো হতো। বাট এই সিরিজে আমাদের লক্ষ্য থাকবে যে টি-টোয়েন্টি সিরিজও নিশ্চিত করা আরকি।’’

চলতি বছর এটাই বাংলাদেশের শেষ টি-টোয়েন্টি সিরিজ। এ বছর পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ ভাগাভাগি হলেও আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের পর ওয়ানডে সিরিজও জিততে চায় বাংলাদেশ।

রাজ্জাক বললেন, ‘‘আমাদের কিন্তু শেষ বেশিরভাগ টি-টোয়েন্টি সিরিজ আমরা জিতেছি। কোনো না কোনোভাবে তো জিতছে। তো জিতলে তাহলে খারাপ বলবো কীভাবে? খারাপ কেন বলছেন? আমার কাছে ওরকম মনে হয়নি, কিন্তু এটা মোমেন্টামের খেলা যেহেতু, তো মোমেন্টামগুলো যাতে ধরে রাখা যায়।’’

চট্টগ্রামের উইকেট বরাবরই ব্যাটিং বান্ধব। রাজ্জাক আশাবাদী চট্টগ্রামে ভালো রান হবে, ১১যে টিমের কাছে বেশিক্ষণ মোমেন্টামটা থাকে, ওরাই জিতে। তো আমরা চেষ্টা করবো ওইটাই যে, যাতে আমাদের কাছে মোমেন্টামটা বেশিক্ষণ থাকে আরকি। উইকেট এখনো দেখিনি। জেতার জন্য যে রান দরকার সেই রানই করা হবে ইনশাআল্লাহ।’’

বাংলাদেশ-আয়ারল্যান্ডের তিন ম্যাচই হবে চট্টগ্রামে। প্রথম টি-টোয়েন্টি ২৭ নভেম্বর, দ্বিতীয় ম্যাচ ৩৯ নভেম্বর আর সিরিজের শেষ ম্যাচ ২ ডিসেম্বর।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত