Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

৪০০ গোলের পর হাজারে চোখ এমবাপ্পের

m1111
[publishpress_authors_box]

আবারও জোড়া গোল করলেন কিলিয়ান এমবাপ্পে। ইউক্রেনকে ৪-০’তে বিধ্বস্ত করে আরও একবার বিশ্বকাপ নিশ্চিত করেছে ফ্রান্সও। জোড়া গোলে অনন্য এক মাইলফলকে পা রাখলেন এমবাপ্পে। দেশ ও ক্লাবের হয়ে তার গোল এখন ৪০০টি।

২৬ বছর বয়সে ৪৭১ ম্যাচ খেলে রোনালদোর গোল ছিল ২১৩টি। একই বয়সে মেসির গোল ৪৬১ ম্যাচে ৩৪৮টি। সেখানে ছাব্বিশেই ৫৩৭ ম্যাচে ৪০০ গোল এমবাপ্পের।

এই ছন্দে চলতে থাকলে কোথায় থামবেন এমবাপ্পে? তার আইডল ক্রিস্তিয়ানো রোনালদোর চোখ ১০০০ গোলে। এমবাপ্পেও রোনালদোর মত লক্ষ্য জানালেন এক হাজারের।

ফ্রান্সের টিভি নেটওয়ার্ক ‘টিএফ১’কে এমবাপ্পে বললেন, ‘‘৪০০ গোলে মানুষ সেভাবে প্রভাবিত হয় না। আরও ৪০০ গোল করলে মানুষেরা চমকে যাবে। ক্রিস্টিয়ানো রোনালদোর ১০০০ গোল অবাস্তব বিষয় ঠিকই। তবে চেষ্টা করে দেখি কী হয়। একটাই ক্যারিয়ার। চেষ্টা তো করতে হবে।’’

এই মৌসুমে দেশ ও ক্লাবের হয়ে ২০ ম্যাচে ২৩তম গোল তুলে নিলেন এমবাপ্পে। দ্বিতীয় গোলটি ছিল পেশাদার ক্যারিয়ারে তাঁর ৪০০তম গোল। 

আরও পড়ুন

সর্বাধিক পঠিত