Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

কোর্তোয়ার দেয়াল ভেঙে জিতল লিভারপুল

l1
[publishpress_authors_box]

গোল পোস্টে দেয়ালই গড়েছিলেন থিবো কোর্তোয়া। অ্যানফিল্ডে প্রথম ৫০ মিনিটে ৬টি সেভ রিয়াল মাদ্রিদর গোলরক্ষকের! সবমিলিয়ে ম্যাচে সেভ ৮টি। তারপরও রিয়ালের শেষ রক্ষা হল না।

৬১ মিনিটে অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টারের হেড আর ফেরাতে পারেননি কোর্তোয়া। এই আর্জেন্টাইন মিডফিল্ডারের গোলেই চ্যাম্পিয়নস লিগে রিয়ালকে ১-০ গোলে হারাল লিভারপুল। ছন্দ হারিয়ে ফেলা দলটি নতুন অনুপ্রেরণা খুঁজে পেতেই পারে এই জয়ে।

লিভারপুল ১ : ০ রিয়াল

অ্যানফিল্ডে ফেরাটা দুঃস্মৃতিরই হল রিয়াল কোচ জাবি আলোনসো ও ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ডের। রিয়ালে যোগ দেওয়ার পর প্রথমবারের মতো অ্যানফিল্ডে ফিরে গ্যালারির দুয়ো শুনতে হয়েছে ট্রেন্টকে। শেষ দিকে বদলি হয়ে নেমে প্রভাবও রাখতে পারেননি তিনি।

চ্যাম্পিয়নস লিগে এ নিয়ে টানা দুইবার রিয়ালকে হারাল লিভারপুল। অ্যানফিল্ডেই গত মৌসুমে তারা জিতেছিল ২-০ গোলে। এই জয়ে চার ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে লিভারপুল। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পঞ্চম স্থানে রিয়াল মাদ্রিদ।

লিভারপুলের বলের দখল ছিল ৩৮.৮ শতাংশ। তবে  গোলের জন্য ১৭টি শট নিয়ে তারা লক্ষ্যে রাখতে পারে ৯টি। আর রিয়ালের ৮ শটের কেবল দুটি লক্ষ্যে ছিল। এই পরিসংখ্যানই বলছে লিভারপুলের দাপট ছিল কতটা।

২৭ মিনিটে লিভারপুলের অ্যাটাকিং মিডফিল্ডার ফ্লোরিয়ান ভির্টৎসের ক্রস রিয়ালের গোলপোস্টের সামনে পান সোবোসলাই। তার শট অবিশ্বাস্য দক্ষতায় ডান পা দিয়ে ঠেকান কোর্তোয়া।

৩০ মিনিটে সোবোসলাইয়ের শট অঁরেলিয়ে চুয়ামেনির হাতে লাগলে পেনাল্টির দাবি করে লিভারপুল। তখন তার হাত বক্সের ভেতরে ছিল। তবে ভিএআরে আর পেনাল্টি পায়নি লিভারপুল।

৬১ মিনিটে ভাঙে কোর্তোয়ার প্রতিরোধ। বক্সের বাইরে গ্রাভেনবার্চকে ফাউল করে হলুদ কার্ড দেখেন জুড সোবোসলাইয়ের ফ্রিকিক থেকে  ম্যাক-অ্যালিস্টারের হেডে বল জড়ায় জালে। এই গোলটাই আর ফেরাতে পারেনি রিয়াল।

৮৬ মিনিটে মোহাম্মদ সালাহর শট বক্সে ডাচ ফরোয়ার্ড কোডি গাকপো শট নিয়েছিলেন খুব কাছ থেকে। তার শট কোর্তোয়া ঠেকালে ব্যবধান বাড়াতে পারেনি লিভারপুল।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found