Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

কালো উইকেট দেখে আকিল ভেবেছিলেন টিভিতে সমস্যা!

k0
[publishpress_authors_box]

ড্যারেন সামি রাখঢাক না রেখেই বলেছেন মিরপুরের মত কালো উইকেট কখনও দেখেননি! শুরুতে বাংলাদেশ সফরের ওয়ানডে দলে না থাকা আকিল হোসেন এমন উইকেট দেশে দেখেছেন টিভিতে। মিরপুরের কালো মাটির উইকেট দেখে ভেবেছিলেন তার বাড়ির টিভির রংঙের সমস্যা হয়েছে!

হঠাৎ করে ওয়ানডে দলে যোগ হয়ে ওয়েস্ট ইন্ডিজের জয়ের নায়ক হয়ে গেছেন আকিল। সুপার ওভারে বল করে তিনিই জিতিয়েছেন দলকে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মিরপুরের উইকেট নিয়ে তিনি বললেন, ‘‘ টিভি অন করে প্রথম যে কাজটি করলাম, তা হলো টিভি পরীক্ষা কর! কারণ মনে হচ্ছিল টিভিতেই বুঝি সমস্যা! পর্দা একদম কালো, মনে হচ্ছিল কোথাও সমস্যা হয়েছে—হয়তো রঙ চলে গেছে বা কিছু একটা গোলমেলে। পরে বুঝলাম, পিচটাই এমন কালো!’’

সুপার ওভারে রিশাদ হোসেনকে ব্যাটিংয়ে না দেখে অবাক হওয়ার কথাও বললেন আকিল, ‘‘আমি কিছুটা অবাক হয়েছি। ম্যাচে সবচেয়ে আক্রমণাত্মক ছিল রিশাদ, ১৪ বলে ৩৬ করেছে। তাকে সুপার ওভারে পাঠায়নি! বাউন্ডারির ছোট পাশটায় সে মারতে পারত, দুটি ছক্কা তো ওদিক দিয়েই মেরেছিল। আমরা সবাই কিছুটা অবাক হয়েছি, কিন্তু এ সিদ্ধান্ত আমাদের পক্ষেই এসেছে। রিশাদ লম্বা, হাতে মার আছে, কিন্তু তারা তাকে ব্যাটিংয়ে পাঠায়নি।’’

রিশাদকে ব্যাটিংয়ে না পাঠানোর কারণ জানালেন সুপার ওভারে ব্যাট হাতে ৩ বলে ৩ রান করা সৌম্য সরকার, ‘‘ বাঁহাতি স্পিনার বল করছিল। বাঁটার (নাজমুল) যাওয়াটাই সবচেয়ে ভালো। এটাই তাদের (কোচ–অধিনায়ক) মনে হয়েছে যে বাঁহাতি গেলেই ভালো হবে দলের জন্য।’’

সুপার ওভারের প্রথম দুই বলেই ওয়াইড আর নো দেন আকিল। ১ বল থেকেই বাংলাদেশ পেয়ে যায় ৪ রান। এর মধ্যে একটি ফ্রি হিট পেয়েও তা কাজে লাগাতে পারেননি সৌম্য। ব্যর্থতাটা মেনে নিলেন সৌম্য, ‘‘বলতে পারেন আমি ব্যর্থ হয়েছি। বাঁহাতি স্পিনার ছিল, আমার নিজেরও আত্মবিশ্বাস ছিল একটা বাউন্ডারি এখান থেকে আদায় করতে পারব। এটাও ঠিক যে উইকেটটা ওরকম ছিল না, ছক্কা বা বাউন্ডারি মারার মতো। বলটাও অনেক পুরোনো হয়ে গিয়েছিল। ৫০ ওভারের পরের বল, মারলেও যাচ্ছিল না।’’

আরও পড়ুন

সর্বাধিক পঠিত