Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

বিসিবিতে শেষ হচ্ছে গামিনি অধ্যায়

&9
[publishpress_authors_box]

২০১০ সালে বিসিবিতে যুক্ত হয়েছিলেন কিউরেটর গামিনি ডি সিলভা। প্রায় ১৫ বছর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের দায়িত্বে ছিলেন গামিনি। তবে সমালোচনার পর তার বিদায়টা সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। সেই সময়টাও এসে গেল। এই লঙ্কান কিউরেটরের সঙ্গে শেষ হচ্ছে বিসিবির অধ্যায়।

 গত আগস্টে টার্ফ ম্যানেজমেন্ট উইংয়ের প্রধান হিসেবে টনি হেমিংকে নিয়োগ দেয় বিসিবি। শেরে বাংলা স্টেডিয়াম থেকে গামিনিকে সরিয়ে রাজশাহী স্টেডিয়াম দেখভালের দায়িত্ব দেওয়া হয়। সেখানেও তার কাজে সন্তুষ্ট হয়নি বিসিবি। তাই রাজশাহী থেকে প্রত্যাহার করা হয়েছে গামিনিকে।

এ বছরের জুলাইয়ে গামিনির সঙ্গে নতুন করে এক বছরের চুক্তি করেছিল বিসিবি। সেই চুক্তির ৯ মাস বাকি থাকতেই দেশে ফিরে যাচ্ছেন গামিনি। চুক্তি অনুযায়ী অবশ্য দুই মাসের বেতন দেওয়া হবে তাকে। এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে এই সপ্তাহেই।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের স্লো উইকেট নিয়ে প্রশ্নের মুখে পড়তে হতো গামিনিকে। মিরপুরের স্লো উইকেটের কারণে দীর্ঘদিন ধরেই দেশের ক্রিকেট ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও ক্রীড়াঙ্গনে আলোচনা ছিল। যদিও টিম ম্যানেজমেন্টের চাহিদা অনুযায়ীই উইকেট তৈরি করতেন তিনি। 

নতুন দায়িত্ব নেওয়া টমি হেমিংয়ের অধীনেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সম্প্রতি বাংলাদেশ স্লো এবং স্পিননির্ভর মিরপুরের উইকেটে ওয়ানডে সিরিজ খেলেছে। এমন উইকেট চান বলে সংবাদ সম্মেলনেও অকপট স্বীকার করেছিলেন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found