Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

শততম টেস্টের আগে মুশফিককে নিয়ে আবেগি তামিম

t1
[publishpress_authors_box]

দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার দ্বারপ্রান্তে মুশফিকুর রহিম। বুধবার মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামলেই অনন্য এই মাইলফলকে নাম লেখালেন তিনি।

মুশফিকের এই বিশেষ টেস্টকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে আবেগঘন এক স্ট্যাটাস দিয়েছেন জাতীয় দলের সাবেক সতীর্থ তামিম ইকবাল। মুশফিকের ঘনিষ্ঠ বন্ধু তামিম। বন্ধুর এই কীর্তিতে তাই আপ্লুত তামিম।

বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম মুশফিককে নিয়ে লিখেছেন, ‘‘তোকে নিয়ে বলার আছে অনেক কিছু্ই। সেই ছেলেবেলা থেকে একসঙ্গে খেলছি, বয়সভিত্তিক ক্রিকেটে, বিভিন্ন পর্যায়ে, রুমমেট ছিলাম অনেকবার। কাছ থেকে দেখেছি তোকে। কোনো এক সময় কোন এক উপলক্ষ্যে কোনো প্ল্যাটফর্মে নিশ্চয়ই বলব সবকিছু।’’

তামিম আরও যোগ করেন, ‘‘তবে আজকের দিনের জন্য শুধু একটিই কথা, বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার মাইলফলক তোর চেয়ে বেশি আর কেউ ডিজার্ভ করে না। আশা করি, ভবিষ্যতে এই অর্জনে তোর পাশে নাম লেখাবে আরো অনেকেই।
কিন্তু তুই প্রথম, এটা তোরই প্রাপ্য।’’

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found