Beta
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
Beta
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

কোভিড : ২৪ ঘণ্টায় আরও ১০ রোগী শনাক্ত

ছবি: ইয়েল মেডিসিন
ছবি: ইয়েল মেডিসিন
[publishpress_authors_box]

কোভিডে আক্রান্ত আরও ১০ জন রোগী শনাক্ত হয়েছে বুধবার সকাল ৮টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায়। এই সময়ের মধ্যে আক্রান্ত কারও মৃত্যু হয়নি; সুস্থ হয়েছে দুইজন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ১০৭টি নমুনা পরীক্ষায় ১০টিতে করোনাভাইরাস পাওয়া গেছে। এর আগে মঙ্গলবার ১৩ জনের এবং তার আগের দিন ৫ জন কোভিড রোগী শনাক্ত হওয়ার কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

নতুন ১০ জনকে নিয়ে এখন পর্যন্ত মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৭০ জন; তাদের মধ্যে মারা গেছে ২৯ হাজার ৫০০ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৯ দশমিক ৩৫ শতাংশ। আর এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৫ শনাক্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন থেকে জানা যায়, যে ১০৭টি নমুনা পরীক্ষার বিপরীতে ১০ জন শনাক্ত হয়েছে তার সবকটি নমুনাই ছিল ঢাকার। দেশের অন্য কোথাও করোনার কোনও নমুনা পরীক্ষা হয়নি।

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআর,বি) জানিয়েছে, বাংলাদেশে অমিক্রনের দুটি নতুন সাব ভ্যারিয়েন্ট এক্সএফজি ও এক্সএফসির আবির্ভাব হয়েছে, যা সম্প্রতি কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

স্বাস্থ্য অধিদপ্তর বুধবার কোভিড সংক্রমণ প্রতিরোধে জনসমাগমপূর্ণ এলাকায় সবাইকে মাস্ক পরার অনুরোধসহ ১১ দফা নির্দেশনা দিয়েছে। সব হাসপাতালে করোনার জন্য শয্যা প্রস্তুতের নির্দেশও দিয়েছে।

এছাড়া সংক্রমণ বাড়ায় স্বাস্থ্য অধিদপ্তর দেশের হাসপাতালগুলোতে সীমিত পরিসরে ফের করোনা পরীক্ষা চালুর সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার (সিডিসি) লাইন ডিরেক্টর অধ্যাপক হালিমুর রশীদ।

সকাল সন্ধ্যাকে তিনি বলেন, “প্রাথমিকভাবে যেসব মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে আরটি-পিসিআর ল্যাব রয়েছে, সেখানেই এই পরীক্ষা শুরু হবে।”

অধ্যাপক হালিমুর রশীদ জানান, ১০ দিনের মধ্যে এই পরীক্ষা ব্যবস্থা ফের চালু করা যাবে। প্রাথমিকভাবে ঢাকা মেডিকেল কলেজ, মুগদা জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগীয় শহরের হাসপাতালগুলোয় পরীক্ষা চালু হবে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত