Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

রামুতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২

Ramu-Accident
[publishpress_authors_box]

কক্সবাজারের রামু উপজেলায় অটোরিকশার সঙ্গে মিনিট্রাকের সংঘর্ষে এক যুবক নিহত ও দুইজন আহত হয়েছে।

পুলিশ জানিয়েছে, শুক্রবার দুপুর আড়াইটার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের খুনিয়াপালং ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ শাহাবুদ্দিন (৩৫) উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মধ্য হলদিয়াপালং এলাকার মৃত কাশেম আলীর ছেলে। তিনি কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক গণসংযোগ পত্রিকার অফিস সহকারী ছিলেন।

আহতরা হলেন- কক্সবাজার সদর উপজেলার দক্ষিণ মুহুরী পাড়ার সৈয়দ নুরের ছেলে সৈয়দ আজিম (২০) ও অটোরিকশা চালক উখিয়ার কোটবাজার এলাকার আবুল কাশেমের ছেলে বিশাল (২২)।

হাইওয়ে পুলিশের রামু ক্রসিং থানার পরিদর্শক আজিজুল বারী ইবনে জলিল জানিয়েছেন, খুনিয়াপালং ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় কক্সবাজারমুখী মিনিট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে একজন নিহত হয়। ঘটনার পরই মিনিট্রাক নিয়ে চালক ও সহকারি পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে।

নিহতের মরদেহ রামু হাইওয়ে ক্রসিং থানায় রয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা আজিজুল।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত