Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

নারী আইপিএল নিলামে বাংলাদেশের ৩ ক্রিকেটার

m3
[publishpress_authors_box]

আগামী ২৭ নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে নারী আইপিএলের মেগা নিলাম। সই নিলামে নাম নিবন্ধন করেছেন মারুফা আকতারসহ বাংলাদেশের তিন ক্রিকেটার। অন্য দুই বাংলাদেশি স্বর্ণা আক্তার ও রাবেয়া খান।

তাদের সবার ভিত্তিমূল্য ৩০ লাখ রুপি। আইপিএলের মেগা নিলামের জন্য ২২৭ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন। যাদের মধ্যে ৮৩ জন বিদেশি ক্রিকেটার। সবমিলিয়ে ৭৩ জন ক্রিকেটার দল পাওয়ার সুযোগ আছে। তাদের মধ্যে মাত্র ২৩ জন বিদেশি ক্রিকেটার মেগা নিলাম থেকে দল পাবেন।

সবশেষ বিশ্বকাপে ৭ ম্যাচে ব্যাটিংয়ে ১১৬ রান করার পাশাপাশি বোলিংয়ে ৬ উইকেট নিয়েছেন স্বর্ণা। মাত্র ৩৪ বলে হাফ সেঞ্চুরি করে সবাইকে তাকও লাগিয়ে দিয়েছেন তিনি। ৭ ম্যাচে ৭ উইকেট নেয়ার পাশাপাশি ৮৭ রান করেছেন রাবেয়া খান।

সেই বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই বাজিমাত করেছিলেন মারুফা আক্তার। দুর্দান্ত দুই ডেলিভারিতে পাকিস্তানের ব্যাটার ওমাইমা সোহেল ও সিদরা আমিনকে বোল্ড করেছিলেন ডানহাতি এই পেসার। ইনসুইং ডেলিভারিতে ওমাইমাকে বোল্ড করার ভিডিও শেয়ার করে মারুফাকে প্রশংসায় ভাসিয়েছিলেন লাসিথ মালিঙ্গা। মারুফার দল পাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এবারের নিলামে।

নিলামের জন্য সবচেয়ে বেশি ২৩জন ক্রিকেটার নিবন্ধন করেছেন অস্ট্রেলিয়া থেকে। গত আসরে ইউপি ওয়ারিয়র্সের হয়ে খেলা তাহলিয়া ম্যাকগ্রা এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলা সোফিয়া মলিনিউ সেই তালিকায় নেই। এ ছাড়া ইংল্যান্ডের ২২, নিউজিল্যান্ডের ১৩ এবং সাউথ আফ্রিকা থেকে ১১ জন ক্রিকেটার নাম দিয়েছেন।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found